Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন-কে শনিবার একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখিন হতে হয়েছে। এমন  ঘটনা ঘটে যার জন্য তাঁর বিমানকে বেশ অনেকটা সময় আকাশে চক্কর কাটতে হয়। পিটারসেন এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ইরান যখন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছিল, তখন তাঁর বিমানকে বেশ কিছুক্ষণ আকাশেই চক্কর কাটতে হয়। যার ফলে রিফুয়েলিংয়েরও প্রয়োজন হয়ে পরে। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে, পিটারসেন তাঁর এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করে নিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ম্যাচের জন্য তিনি ভারতে আসার সময় এই ঘঠনার মুখে পড়েন।

এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “এমনটা প্রথম। গতরাতে আমাদের বিমানটিকে ফিরে যেতে হয়েছিল এবং তার পর আরও বেশি করে জ্বালানী ভরে আবার ওড়ে। ইরানের ক্ষেপণাস্ত্র এড়াতে আমাদেরকে পুনরায় রুট বদল করতে হয়েছিল।’’ এর সঙ্গে তিনি লিখেছেন, ‘‘পাগলামি!!!! মুম্বইতে এবং পরে ওয়াংখেড়েতে। আমার একটি প্রিয় ক্রিকেট মাঠ!”

ইজরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে, রবিবার সেখানকার ভারতীয় দূতাবাসে ভারতীয় নাগরিকদের শান্ত থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের জারি করা সুরক্ষা প্রোটোকল মেনে চলার জন্য একটি পরামর্শ জারি করেছে।

দূতাবাস আরও হাইলাইট করেছে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ইজরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

“এই অঞ্চলে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে, ইজরায়েলে সমস্ত ভারতীয় নাগরিকদের শান্ত থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের জারি করা সুরক্ষা প্রোটোকল মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে,” ইজরায়েলের ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

তাছাড়া, ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় দূতাবাস ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করছে।

“দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আমাদের সমস্ত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইজরায়েলি কর্তৃপক্ষ এবং ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে,” বিবৃতিতে যোগ করা হয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *