Cart Total Items (0)

Cart

All Sports

সুচরিতা সেন চৌধুরী: মঙ্গলবার ইডেন গার্ডেন্সে  আইপিএল ২০২৪-এ তৃতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। যারা এই মুহূর্তে রয়েছে লিগ টেবলের শীর্ষে। এক কথায় টেবলের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই দলের লড়াই দেখতে যদিও ভড়ল না গ্যালারি। এদিন টস জিতে প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠালেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।

ঘরের মাঠে প্রথম ম্যাচ জয় দিয়েই মরসুম শুরু করেছিল কেকেআর।  এর পর টানা তিনটি অ্যাওয়ে ম্যাচ খেলে আবার ঘরে ফিরেছে দল। খেলতে হবে টানা পাঁচটি ম্যাচ। যা স্বস্তি দিচ্ছে কলকাতা টিম ম্যানেজমেন্টকে। কারণ পর পর তিনটি অ্যাওয়ে ম্যাচের প্রথম দুই ম্যাচে জয় পেলেও শেষ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। এর পর ঘরের মাঠে ফিরেই জয়ের মুখ দেখেছে দল। সেই জয় ধরে রাখাটাই এখন লক্ষ্য টিম শ্রেয়াসের।

কলকাতা দলে এই ম্যাচে ফিরলেন রিঙ্কু সিং। আগের ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ছিলেন। বসতে হল বৈভব অরোরাকে। টস জিতে স্যামসন বলেন, ‘‘এখানে প্রথমে ব্যাট করা ভাল হতে পারে, কিন্তু ঠিক আছে, আমরা প্রথমে বোলিং করব। ইডেনে ফিরে আসাটা বিশেষ, এর একটা বিশেষ অনুভূতি আছে। জোস এবং অ্যাশ ভাই এই গেমের জন্য দলে ফিরছে।’’

শ্রেয়াস বলেন, ‘‘হ্যাঁ, আমরা আগে বল করতে চেয়েছিলাম। আমরা একই দল নিয়ে যাচ্ছি।’’ এর আগের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর অধিনায়ক।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: ফিল সল্ট, সুনিল নারিন,  শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্থী,  হর্ষিত রানা

রাজস্থান রয়্যালস একাদশ: জশস্বী জয়সওয়াল, রোভমান পাওয়েল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, সিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, বোল্ট,  আভেশ খান, কুলদীপ সেন, যুজবেন্দ্র চাহাল

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *