অলস্পোর্ট ডেস্ক: চেন্নাই সুপার কিংস (সিএসকে) এর কিউই ব্যাটার ডেভন কনওয়ে এই মরসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল ২০২৪) আর খেলতে পারবেন না। কারণ তিনি চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে বাদ পড়েছেন। চোটের কারণে টুর্নামেন্টে তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে কনওয়ে এখনও পর্যন্ত সিএসকে-এর প্রথম ছ’টি ম্যাচেও খেলতে পারেননি। তবে এই ওপেনিং ব্যাটার এখন পুরো মরসুমেই আরহ খেলতে পারবেন না। তাঁর বদলি হিসেবে ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার রিচার্ড গ্লিসনের নাম ঘোষণা করেছে সিএসকে।
বৃহস্পতিবার আইপিএল এক বিবৃতিতে বলেছে, “ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ২০২৪) থেকে চোটের কারণে ডিভন কনওয়ে বাদ পড়েছেন।”
কনওয়ে গত দুই মরসুমে সিএসকে-এর অংশ ছিলেন এবং গত বছর তাদের শিরোপা জয়েও ভূমিকা নিয়েছিলেন। তিনি ২৩টি ম্যাচ খেলে ৯২৪ রান করেন, যার মধ্যে ন’টি হাফ সেঞ্চুরি এবং অপরাজিত ৯২ রানের সর্বোচ্চ স্কোর ছিল।
অন্যদিকে, ৩৬ বছর বয়সী গ্লিসন এখনও আইপিএল ক্রিকেটের স্বাদ পাননি। ২০২২-এ তিনি ভারতের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচে ৩৫ রান করেছিলেন। এছাড়া রোহিত শর্মা, বিরাট কোহলি এবং ঋষভ পন্থকে প্যাভেলিয়নে ফেরান বল হাতে, দেন মাত্র ১৫ রান। ইংল্যান্ডের হয়ে মোট ছ’টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
“সিএসকে আইপিএল ২০২৪-এর বাকি অংশের জন্য রিচার্ড গ্লিসনকে দলে যুক্ত করেছে। গ্লিসন ছ’টি টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন এবং তার নামের পাশে নয় উইকেট রয়েছে। উপরন্তু, গ্লিসন ৯০টি টি-টোয়েন্টি খেলেছেন এবং ১০১ টি-টোয়েন্টি উইকেট নিয়েছেন। তিনি সিএসকে-তে যোগ দেবেন। তাঁর রিজার্ভ মূল্য ৫৯ লাখ টাকা,” বিবৃতিতে যোগ করা হয়েছে।
এদিকে, সম্ভাব্য ছয় থেকে চারটি জয় নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে সিএসকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
