অলস্পোর্ট ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ব্যাটার রিঙ্কু সিং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) সুপারস্টার বিরাট কোহলিকে একটি পুরনো খবর দিয়ে চমকে দিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ২০২৪)-এর হোম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা। ম্যাচের আগের বিকেলে একই সঙ্গে অনুশীলন করতে নেমেছিল দুই দল। সেখানেই দেখা হয়ে যায় রিঙ্কু ও বিরাটের। বেঙ্গালুরুর ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচেই খেলে ফেলেছে কলকাতা। সেখানেই রিঙ্কু আরসিবি তারকার দেওয়া ব্যাটটি ভেঙে ফেলেছিলেন। রিঙ্কু এতদিন পর সেই কথা বিরাটকে জানালেন। তিনি ব্যাখ্যা করেন কীভাবে ব্যাট ভেঙেছিলেন, কোহলিও বলে দেন রিঙ্কু ব্যাট ভেঙে ফেলার পর তিনি আর তাঁকে ব্যাট দিতে চান না।
এই মরসুমে দ্বিতীয়বার কেকেআর এবং আরসিবি মুখোমুখি হতে চলেছে। প্রথম সুযোগে, কোহলির ৫৯ বলে ৮৩ রান সত্ত্বেও নাইট রাইডার্সের কাছে হারতে হয়েছিল। ম্যাচের শেষে আরসিবি ব্যাটার রিঙ্কুকে ব্যাট দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত, সেটা দিয়ে খেলতে গিয়ে ভেঙে যায়।
ভাঙ্গা ব্যাট নিয়ে দু’জনের কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেছে নাইট রাইডার্স। কথোপকথনটি ইনস্টাগ্রামে পোস্ট করেছে নাইট রাইডার্স—
রিঙ্কু সিং: আমি একজন স্পিনারের বিরুদ্ধে ব্যাট (আপনি দিয়েছেন) করতে গিয়ে ভেঙে ফেলেছি।
বিরাট কোহলি: আমার ব্যাট?
রিঙ্কু সিং: হ্যাঁ
বিরাট কোহলি: একজন স্পিনারের বিরুদ্ধে এটা ভেঙে গেল? কীভাবে ভাঙল?
রিঙ্কু সিং: মাঝখান থেকে।
বিরাট কোহলি: তাহলে আমার কী করা উচিত?
রিঙ্কু সিং: আমি শুধু তোমাকে জানালাম।
বিরাট কোহলি: সমস্যা নেই।আমাকে বলেছ এটাই ভাল. কিন্তু আমাকে জানানোর দরকার ছিল না।
(রিঙ্কু তখন বিরাটের ব্যাট নিয়ে বল নাচাতে শুরু করেন)
বিরাট কোহলি: এই ব্যাটটা ভাল নয়।
রিঙ্কু সিং: তুমি কি একটা পাঠাচ্ছ?
বিরাট কোহলি: কাকে পাঠাচ্ছি?
রিঙ্কু সিং: তুমি এটা রাখতে পার (বিরাটের ব্যাট তাকে ফিরিয়ে দেন)
বিরাট কোহলি: আগে আমার কাছ থেকে ব্যাট নিয়েছিলে। এখন দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ব্যাট চাই? তোমার কারণে আমাকে সমস্যায় পড়তে হয়েছে।
বিরাট কোহলি: কথা দিচ্ছ, আর ব্যাট ভাঙব না। ভাঙ্গা ব্যাটা দেখাতে পারি।
যদিও বিরাট ভিডিওতে রিঙ্কুকে ব্যাট দিতে অস্বীকার করেন, তবে রবিবার দুই দলের মধ্যে ম্যাচের পর আরসিবি তারকা কেকেআর অলরাউন্ডারকে তাঁর আরেকটি ব্যাট দেওয়ার সিদ্ধান্ত নিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
