Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: কলকাতা রীতিমতো জ্বলছে। তাপমাত্রা পৌঁছেছে ৪৩ ডিগ্রিতে। তার মধ্যেই দুপুরের কড়া রোদে ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইডেনের দু’নম্বর পিচ এই ম্যাচের জন্য ব্যবহার করা হবে। শুকনো পিচে প্রথমে ব্যাট করে বড় রান পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিন টস জিতে প্রথমে কলকাতাকেই ব্যাট করতে পাঠিয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক ফাফ দু প্লেসি। যদিও গত ম্যাচে প্রথমে ব্যাট করে হারতে হয়েছিল কলকাতাকে। এদিন সেই ছবি বদলাতে চাইবে কেকেআর।

এদিন সবুজ জার্সিতে খেলতে নামছে বেঙ্গালুরু। লক্ষ্য অবশ্যই ভাগ্য বদলের। সাত ম্যাচ খেলে মাত্র একটি জয় এসেছে তাদের ঝুলিতে। টানা পাঁচ ম্যাচে হেরে কলকাতার বিরুদ্ধে ইডেনে খেলতে নামছেন বিরাট কোহলিরা। অন্যদিকে ঘরের মাঠেই আগের ম্যাচে রাজস্থানের কাছে হারতে হয়েছে কলকাতাকে। তাই এই ম্যাচ ঘুরে দাঁড়ানোর। আইএসএল ২০২৪-এ বেঙ্গালুরু হোম ম্যাচ জয় তুলে নিয়েছিল কলকাতা।

কেকেআর একাদশ: ফিল সল্ট (উইকেটরক্ষক),  সুনীল নারিন,  অঙ্গকৃশ রঘুবংশী,  শ্রেয়াস আইয়ার (অধিনায়ক),  ভেঙ্কটেশ আইয়ার,  আন্দ্রে রাসেল,  রিঙ্কু সিং,  রমনদীপ সিং,  মিচেল স্টার্ক,  বরুণ চক্রবর্তী,  হর্ষিত রানা

সাব: সুয়শ শর্মা, অনুকুল রায়, মনীশ পাণ্ডে, বৈভব অরোরা, রহমানুল্লাহ গুরবাজ

আরসিবি একাদশ: বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), উইল জ্যাক, রজত পতিদার, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), মহিপাল লোমরর, কর্ন শর্মা, লকি ফার্গুসন, মহম্মদ সিরাজ, যশ দয়াল

সাব: সুয়শ প্রভুদেশাই, অনুজ রাওয়াত, হিমাংশু শর্মা, বৈশাক বিজয়কুমার, স্বপ্নিল সিং

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *