Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ঘুরে দাঁড়ানো হয়তো একেই বলে। টানা পাঁচ হোম ম্যাচের প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল কলকাতাকে। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়াল দল। তাও আবার শেষ বলের থ্রিলারে এই জয় তুলে নিল নাইটরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়েরা পাশাপাশি অনেকটাই ভাগ্য সঙ্গ দিল শ্রেয়াসদের। না হলে এই ম্যাচ যে কোনও দলেরই হতে পারত। একটা সময় ধরেই নেওয়া হয়েছিল, যিতে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু শেষ বলে বাজিমাত করে কেকেআর। শেষ বলে উইকেটের পিছনে ফিল সল্টের উড়ন্ত রান আউট না হলে ম্যাচ ড্র হয়ে সুপার ওভারে যেতে পারত। কারণ শেষ বলে জিততে হলে বেঙ্গালুরুর দরকার ছিল তিন রান। সেখান থেকে এই রান আউটই কলকাতাকে এক রানে জিততে সাহায্য করে।

এই জয়ের সঙ্গে লিগ টেবলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে কলকাতা। শীর্ষে যদিও রয়ে গিয়েছে রাজস্থান রয়্যালস। যে রাজস্থানের কাছে ঘরের মাঠে হারতে হয়েছিল কলকাতাকে। সাত ম্যাচে ছ‘টি জয় ও একটি হার সহ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রাজস্থান। সাত ম্যাচে পাঁচটি জয় ও দু‘টি হারের সঙ্গে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। একই পয়েন্ট নিয়ে নেট রান রেটের বিচারে তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরবাদ।

এর পর চেন্নাই, লখনউ ও গুজরাট রয়েছে আট পয়েন্টে। ছয় পয়েন্টে রয়েছে মুম্বই ও দিল্লি। পঞ্জাব রয়েছে চার ও বেঙ্গালুরু রয়েছে দুই পয়েন্টে। এই ১০ দলের মধ্যে গুজরাট, দিল্লি, পঞ্জাব ও বেঙ্গালুরু আটটি করে ম্যাচ খেলে ফেলেছে। বাকি দলগুলি খেলেছে সাতটি করে ম্যাচ। দেখে নেওয়া যাক সম্পূর্ণ লিগ টেবল—

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *