Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:  পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আক্রম ওয়েস্ট ইন্ডিজের তারকা সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলের উদ্ভট সময়সূচীর কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, যখন দুই খেলোয়াড় দেশের মার্কি টি-টোয়েন্টি ইভেন্ট আইপিএলের জন্য ভারতে থাকেন তখনও তাঁরা তাঁদের দেশের সময় অনুযায়ীই চলেন। পাকিস্তান কিংবদন্তি, যিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবে নারিন এবং রাসেলের সঙ্গে কাজ করেছেন, তিনি জানিয়েছেন যে টুর্নামেন্টের জন্য ভারতে থাকাকালীন এই দুই খেলোয়াড় সারা রাত জেগে থাকেন এবং দিনে ঘুমোন। কারণ ভারত ওয়েস্ট ইন্ডিজের থেকে ৯ ঘন্টা ৩০ মিনিট এগিয়ে রয়েছে।

“যখন আমি কেকেআর-এর অংশ ছিলাম, আমি সকালে ব্রেকফাস্টের জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম। সুনীল নারিন ব্রেকফাস্ট করতে এসেছিলেন ফোলা চোখ নিয়ে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ‘আরে বন্ধু! কী হয়েছে?’ আমি ওয়েস্ট ইন্ডিজের অ্যাকসেন্টের জন্য চেষ্টা করেছি, কিন্তু এটি ব্রিটিশ বা অসি উচ্চারণের মতো শোনাচ্ছে (হাসি),” স্পোর্টসক্রিড়া আক্রম বলেছেন।

“তাই, হ্যাঁ, আমি তাকে জিজ্ঞেস করলাম কেন তাকে ক্লান্ত লাগছে। সে বললো আমি ঘুমাইনি। আমি বললাম তুমি কি বলতে চাইছ, আমি ঘুমাইনি। সে বললো আমি ওয়েস্ট ইন্ডিজের সময়ে আছি, আমি ওকে বিষয়টি বুঝিয়ে বলতে বললাম। সুনীল বলল, সে রাতে জেগে থাকে এবং দিনে ঘুমায়। এমনকি আন্দ্রে রাসেলও আমার মনে হয় একই কাজ করে। এরা আইপিএলের সময় একই কাজ করে এবং সারা রাত জেগে থাকে।’’

নারিন কেকেআর ফ্র্যাঞ্চাইজির একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে দীর্ঘদিন রয়েছেন। নতুন পরামর্শদাতা এবং তার পুরানো কেকেআর সতীর্থ গৌতম গম্ভীরের অধীনে, নারিন আবারও ফ্র্যাঞ্চাইজির জন্য ব্যাটিং শুরু করেছেন এবং তার ফল পাচ্ছে দুইবারের চ্যাম্পিয়নরা।

প্রথম সাত ম্যাচে নারিন ৪০.৮৬ গড়ে এবং ১৭৬.৫৪ স্ট্রাইক রেটে ২৮৬ রান করেছেন। ডানহাতি অফ স্পিনার ৭.১১ ইকোনমিতে বোলিং করে নয় উইকেটও নিয়েছেন।

অন্যদিকে, আন্দ্রে রাসেলও চলতি আইপিএল-এ সাত ম্যাচে ৫১.৬৭ গড়ে এবং ১৮৪.৫২ স্ট্রাইক রেট-সহ ১৫৫ রান করেছে। রাসেলও নিয়েছেন নয় উইকেট।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *