অলস্পোর্ট ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) পেসার, যিনি ইতিমধ্যেই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) দ্বারা তাঁর মাঠের সেলিব্রেশনের জন্য দু’বার শাস্তি পেয়েছেন। তবুও তিনি প্রশ্নবোধক সেলিব্রেশনে লাগাম টানতে পারেননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এ লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে আবারও এক সেলিব্রেশন এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। রানাকে সম্প্রতি তাঁর ম্যাচ ফি-র ১০০% জরিমানা এবং আইপিএল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছিল। আর পরও আনক্যাপড এই ভারতীয় বোলার এলএসজি-র বিরুদ্ধে তাঁর উদযাপনকে আটকাতে পারেননি। এবারের সেলিব্রেশনে যেন বোর্ডকেই ইঙ্গিত করলেন।
লখনউ ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ম্যাচে হর্ষিতের উদযাপন দেখে ফ্যানসরা মনে করছেন তিনি নির্বাসন কাটিয়ে ফিরেই বিসিসিআই কেই চুপ করতে বলছেন। উইকেট নেওয়ার পর পেসার তাঁর মুখে আঙুল দিয়ে চুপ করার অঙ্গভঙ্গি করেছিলেন এবং সেই ছবি কেকেআর তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
এর আগে, দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে মাঠে তাঁর সেলিব্রেশনের ধরণের জন্য রানাকে কঠোর শাস্তি দিয়েছে বিসিসিআই।
“মিঃ হর্ষিত রানা, বোলার, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৪-এর ৪৭তম ম্যাচ চলাকালীন আইপিএল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য তার ম্যাচ ফি-এর ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে। ইডেন গার্ডেন, কলকাতা, ২৯ এপ্রিল ২০২৪, “বিসিসিআই একটি রিলিজে বলেছিল।
কেকেআর পেসারকে আইপিএলের আচরণবিধির ধারা ২.৫-এর অধীনে লেভেল ১ অপরাধ করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। রানা অপরাধ স্বীকার করে নেন।
“রানা আইপিএলের আচরণবিধির ধারা ২.৫-এর অধীনে লেভেল ১ অপরাধ করেছিলেন। তিনি অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির অনুমোদন গ্রহণ করেছেন। আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের জন্য, ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক,” বিবৃতি আরও বলা হয়েছিল।
“তাকে আগেও আইপিএল কোড অফ কন্ডাক্টের একই স্তর এবং অনুচ্ছেদের অধীনে শাস্তি দেওয়া হয়েছিল,” বলা হয় বিবৃতিতে।
প্রথমবার তিনি আউট করা ক্রিকেটারের উদ্দেশে ফ্লাইং কিস ছুঁড়ে দিয়েছিলেন। তাঁর পর তাঁকে জরিমানা করা হয়েছিল। দ্বিতীয়বার তিনি আউট করার পর প্রতিপক্ষের ব্যাটারকে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত করেছিলেন। এবার পুরো ম্যাচ ফি-র পাশাপাশি এক ম্যাচের জন্য নির্বাসিতও হতে হয়। ফিরেই আবার চর্চায় সংরক্ষিত রানার সেলিব্রেশন। যা আরও ইঙ্গিতপূর্ণ। তবে বিসিসিআই এখনও এটা নিয়ে কিছু জানায়নি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
