অলস্পোর্ট ডেস্ক: দল জিতলেই তিনি মাঠে নেমে পড়েন দলবল নিয়ে। হারলেও নামেন। তার পর এক এক করে নিজের দলের এবং প্রতিপক্ষ দলের ফুটবলারদের সঙ্গে দেখা করেন, তাঁদের জরিয়ে ধরেন, আড্ডা জমান। এর পাশাপাশি আরও একটা কাজ করেন তিনি। পুরো মাঠ ঘুরে দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি শাহরুখ খান।
মঙ্গলবার প্রথম প্লে-অফের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স ফাইনালে পৌঁছতেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মাঠে নেমে পড়েছিলেন শাহরুখ। সঙ্গে ছিলেন কন্যা সুহানা আর পুত্রের আব্রাম। সবাইকে নিয়ে মাঠ ঘুরতে ঘুরতেই তিনি ঢুকে পড়েন লাইভ আলোচনার মধ্যে। তাঁর আগেই বিষয়টি বুঝতে পেরে ভাইকে নিয়ে সরে গিয়েছিলেন সুহানা। কিন্তু শাহরুখ যখন টের পান ততক্ষণে তিনি ধরা পড়ে গিয়েছেন লাইভ ক্যামেরায়। বিষয়টি টের পেয়ে রীতিমতো অস্বস্তিতে পড়ে যাওয়া কিং খান সকলের কাছে ক্ষমাও চেয়ে নেন।
সেই সময় মাঠ থেকে লাইভ করছিলেন আকাশ চোপড়া, পার্থিব প্যাটেল ও সুরেশ রায়না। সবাই মিলে তাঁকে স্বাগত জানান। তবে সেখানে বেশি সময় নষ্ট না করে তিনজনকে হাগ করে তিনি বিদায় নেন। তবে ধারাভাষ্যকরদের সঙ্গে এই নিয়ে আলোচনা বেশ কিছুক্ষণ চলে।
মঙ্গলবার আহমেদাবাদে প্রথম প্লে-অফের ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল কলকাতা। প্রতিপক্ষকে লড়াইয়ের কোনও সুযোগ না দিয়েই আউট উইকেটে জিতে ফাইনালে পৌঁছে গিয়েছে কেকেআর। এদিন নাইটদের হয়ে বল হাতে তেমন জ্বলে উঠলেন মিচেল স্টার্ক তেমনই ব্যাটে দলের দুই আইয়ার ভেঙ্কটেশ ও শ্রেয়াস। এবার ট্রফি হাতে তুলতে সামনে শুধু একটা ম্যাচ, চেন্নাইয়ে ২৬ মে। মা ইতিমধ্যেই ১২ বছর আগের ইতিহাসকে উস্কে দিয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
