Cart Total Items (0)

Cart

All Sports
দীনেশ কার্তিক

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা দীনেশ কার্তিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) বিদায় জানিয়েছেন বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার সঙ্গেই। এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের (আরআর) বিরুদ্ধে আরসিবি-র পরাজয় ছিল টি-টোয়েন্টি লিগে কার্তিকের শেষ খেলা এবং তার পরই অভিজ্ঞ উইকেট-রক্ষক ব্যাটার এই সিদ্ধান্ত নেন। টুর্নামেন্ট থেকে দল ছিটকে যাওয়ার পর আরসিবি খেলোয়াড়রাও কার্তিককে গার্ড অফ অনার দেন। তার পর আরসিবি একটি ভিডিও পোস্ট করেছে যেখানে কার্তিকের স্ত্রী দীপিকা পাল্লিকালেরও সাক্ষাৎকারও রয়েছে কার্তিকের অবসর নিয়ে।

আরসিবি দ্বারা শেয়ার করা ভিডিওটি বিরাট কোহলির সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়ে শুরু হয় যেখানে ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন অধিনায়ক ২০০৯ সালে কার্তিকের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথা শুনিয়েছেন।

“প্রথমবার যখন আমার ডিকে-র সঙ্গে দেখা হয়, আমার মনে আছে আমরা ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভুল না হলে আমরা দক্ষিণ আফ্রিকায় খেলছিলাম। এই প্রথমবার আমি দীনেশের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করি এবং আমার তাকে খুব মজার মানুষ বলে মনে হয়েছে, হাইপার-অ্যাক্টিভ, কনফিউসড ব্যক্তি, বেশিরভাগ সময়ই সে সব জায়গায় ঘুরছিল, থামছিল না। সেটাই ছিল আমার দীনেশ সম্পর্কে প্রথম ধারণা। প্রথম দিনের দেখা আর বর্তমানের মধ্যে খুব বেশি আলাদা নয়। তবে অনেক অভিজ্ঞ হয়েছে আর শান্ত হয়েছে, “কোহলি ভিডিওতে বলেন।

“মাঠের বাইরে আমরা অনেক কথা বলেছি। ও একজন অভিজ্ঞ ব্যক্তি, শুধু ক্রিকেট নয়, অনেক কিছু সম্পর্কে তার দুর্দান্ত জ্ঞান রয়েছে। আমি তার সাথে আমার কথোপকথন পুরোপুরি উপভোগ করি। এমনকি ২০২২ সালের সেই পর্যায়েও যখন আমার একটি আইপিএল মরসুম ভাল ছিল না, আমি সত্যিই আত্মবিশ্বাসের জন্য লড়াই করছিলাম, ও আমাকে বেশ কয়েকবার বসিয়ে খুব সৎ ব্যাখ্যা দিয়েছিলেন যে তিনি কীভাবে জিনিসগুলি দেখছেন এবং সম্ভবত আমি নিজেই সেগুলি দেখতে পাচ্ছি না” বলেন কোহলি।

“সুতরাং, আমি তার সততা এবং সাহসকে পছন্দ করি এবং যে বিষয়টা সে খুব পছন্দ করে সে সম্পর্কে যে কারও সঙ্গে কথা বলতে, “কোহলি যোগ করেছেন।

ভিডিও-র শেষের দিকে, কার্তিকের স্ত্রী দীপিকা পাল্লিকাল ক্রিকেটারের কেরিয়ারের কিছু স্মরণীয় মুহূর্ত শেয়ার করেছেন, যেখানে তি‌নি স্বীকার করেছেন যে খেলা থেকে বেরিয়ে আসা তাঁর পক্ষে কঠিন হবে। মুহূর্তগুলো শেয়ার করতে গিয়ে দীপিকা ক্যামেরার সামনে ভেঙে পড়েন।

দীপিকা, যিনি একজন পেশাদার স্কোয়াশ খেলোয়াড়, কার্তিককে তাঁর এবং তাদের সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য অনুরোধ করেছিলেন কারণ তিনি এখন খেলা থেকে অবসর নিচ্ছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *