Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে কোথাও কমলা তো কোথাও বেগুনি ঝড়ের হাতছানি। তার মধ্যেই নেমে পড়ল দুই দল। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার সারা দেশে যখন ঘূর্ণিঝড় রেমালের রক্তচক্ষু তখনই চেন্নাইয়ে প্রস্তুতি ক্রিকেট ঝড়ের। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। আগের দিনই পিচ নিয়ে কলকাতা অধিনায়ক জানিয়েছিলেন, একানে রয়েছে লাল মাটির পিচ। যার চরিত্র অন্যান্য পিচের তুলনায় একদম আলাদা।  তবে কালো পিচের থেকে লাল পিচে যে অনেকবেশি বাউন্স থাকবে তা আগাম জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা।

টস জিতে প্যাট কামিন্স বলেন, ‘‘আমি খুব ভাল উইকেট পড়তে পারি না তবে দেখতে ভাল লাগছে এই উইকেট। সেদিন রাতে শিশির ছিল না, আজও থাকবে বলে মনে হয় না, কিন্তু জানি না। আমরা একটি নির্দিষ্ট স্টাইলে খেলছি, প্রতিবার সেটা কাজ করবে না কিন্তু যখন এটি করবে, এটি কার্যকরী হবে। এখানে ফিরে এসে ভাল লাগছে। আজ সামাদের জায়গায় খেলবে শাহবাজ।’’

কলকাতা অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেন, ‘‘আমরা আগেই বল করতে চেয়েছিলাম। এটি সম্পূর্ণ ভিন্ন পিচ [এলিমিনেটরের চেয়ে]। আমাদের [শক্তিতে ধরে রাখতে হবে, এবং আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমরা একে অপরকে সমর্থন করে এসেছি। যখনই আমাদের চাপে রাখা হয়েছে, আমরা ভাল কাজ করেছি। এটা একটা বড় ম্যাচ। অনেকেই যারা তাদের প্রথম ফাইনাল খেলছে। নার্ভাসনেস আছে। আশা করি আমরা এই একটি জিততে পারি। আমাদের দলে কোনও পরিবর্তন হচ্ছে না।’’

কেকেআর: সুনীল নারিন, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্থী

কেকেআর ইমপ্যাক্ট প্লেয়ার: অনুকুল রায়, মনীশ পাণ্ডে, নীতিশ রানা, কেএস ভরত, শেরফান রাদারফোর্ড

এসআরএইচ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম,  নীতীশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ,  প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, টি নটরাজন

এসআরএইচ ইমপ্যাক্ট প্লেয়ার: আব্দুল সামাদ, মায়াঙ্ক মারকান্ডে, গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর, ওমরান মালিক।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *