Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪ চ্যাম্পিয়ন হয়ে শেষ করল কলকাতা নাইট রাইডার্স। এই নিয়ে তাদের তৃতীয় ট্রফি জিতে নিল সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে। এই জয়ের সঙ্গেই কেকেআর পুরস্কার মূল্য হিসেবে পেল ২০ কোটি টাকার বিশাল পুরস্কার। যখন রানার্স হয়ে হায়দরাবাদ পেল ১৩ কোটি টাকা। এবার আইপিএলের মোট পুরস্কার মূল্য ছিল ভারতীয় মূদ্রায় ৪৬.৫ কোটি টাকা, যা শুধুমাত্র বিজয়ী এবং রানার্স আপদের মধ্যে বিতরণ করা হয়নি।

রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যারা পয়েন্ট টেবিলে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে, তারাও এর ভাগ পেয়েছে। তৃতীয় স্থান অর্জনের জন্য সঞ্জু স্যামসনের দলকে দেওয়া হয়েছে ৭ কোটি টাকা এবং ফাফ ডু প্লেসিসের দল পেয়েছে ৬.৫ কোটি টাকা।

আরসিবি-র বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন এবং পার্পল ক্যাপ জিতেছেন পঞ্জাব কিংসের পেসার হর্শল প্যাটেল। দু’জনেই এই মরসুমে তাদের কৃতিত্বের জন্য ১০ লাখ টাকা করে পুরস্কার মূল্য পেয়েছেন।

কোহলি ১৫ ম্যাচে ৬১.৭৫ গড়ে ৭৪১ রান করেছেন, একটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফসেঞ্চুরি। তাঁর সেরা স্কোর ছিল অপরাজিত ১১৩ এবং তাঁর স্ট্রাইক রেট ১৫৪.৬৯ ছিল, এটি একটি আইপিএল সিজনে কোহলির জন্য সর্বোচ্চ রান।

এদিকে পেসার হর্ষল ১৪ ম্যাচে ৯.৭৩ ইকোনমি এবং ১৯.৮৭ গড়ে ২৪টি উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছিলেন।

সানরাইজার্সের নীতিশ কুমার রেড্ডি তাঁর অলরাউন্ড প্রদর্শনের জন্য মরসুমের উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন এবং কেকেআরের অভিজ্ঞ সুনীল নারিন বছরের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার পান।

আইপিএল-এ পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা:

কমলা টুপি: বিরাট কোহলি – ৭৪১ রান (১০ লক্ষ টাকা)

বেগুনি টুপি: হর্ষল প্যাটেল – ২৪ উইকেট (১০ লাখ টাকা)

মরসুমের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়: সুনীল নারিন (১২ লাখ টাকা)

আল্টিমেট ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য সিজন: সুনীল নারিন

সর্বাধিক বাউন্ডারি: ট্র্যাভিস হেড (৬৪) (১০ লাখ টাকা)

সর্বাধিক ওভার বাউন্ডারি: অভিষেক শর্মা (৪২) (১০ লাখ টাকা)

মরসুমের সেরা স্ট্রাইকরেট: জেক ফ্রেজার-ম্যাকগার্ক (২৩৪.০৪) (১০ লাখ টাকা)

মরসুমের উদীয়মান খেলোয়াড়: নীতীশ কুমার রেড্ডি (২০ লাখ টাকা)

ক্যাচ অফ দ্য সিজন: রমনদীপ সিং (১০ লাখ টাকা)

ফেয়ার প্লে পুরস্কার: সানরাইজার্স হায়দরাবাদ

পিচ এবং গ্রাউন্ড পুরস্কার: হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (৫০ লাখ টাকা)

রানার্স আপ পুরস্কার: সানরাইজার্স হায়দরাবাদ (১৩ কোটি টাকা)

চ্যাম্পিয়ন পুরস্কার: কলকাতা নাইট রাইডার্স (২০ কোটি টাকা)

ফাইনালের পুরস্কার:

সবচেয়ে বেশি স্ট্রাইক রেট— ভেঙ্কটেশ আয়ার (১ লাখ টাকা)

ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ— মিচেল স্টার্ক (১ লাখ টাকা)

ফাইনালে সবচেয়ে বেশি চার— রহমানুল্লা গুরবাজ (১ লাখ টাকা)

ফাইনালে সবচেয়ে বেশি ছক্কা— ভেঙ্কটেশ আয়ার (১ লাখ টাকা)

ফাইনালে সবচেয়ে বেশি ডট বল— হর্ষিত রানা (১ লাখ টাকা)

ফাইনালের সেরা ক্রিকেটার— মিচেল স্টার্ক (৫ লক্ষ টাকা)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *