আবার বিতর্কে রোনাল্ডো। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্কঃ অনেকদিন হয়ে গিয়েছে ইউরোপ ছেড়েছেন তিনি। রেকর্ড অর্থে যোগ দিয়েছেন বর্তমান ক্লাব আল নাসেরে। তবুও বিতর্ক তার ছায়া সঙ্গী হয়ে গিয়েছে। তা ইউরোপ হোক কিংবা এশিয়া। সব জায়গাতেই তাঁর সঙ্গে রয়েছে বির্তক। নতুন ক্লাবে যোগ দিয়ে এর আগে অনেকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার ফের বিতর্কে জড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
রিয়াদে নিজেদের ঘরের মাঠে আল খালিজের বিরুদ্ধে খেলতে নামে আল নাসের। নিজেদের চেনা মাঠে দর্শকদের সমর্থন পেয়েও ১-১ ম্যাচ ড্র করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। এরপরেই খেলা শেষ হয়ে যাওয়ার পর রোনান্ডো যখন বিরক্ত মুখ নিয়ে ড্রেসিং রুমের দিকে যেতে শুরু করেন। সেই সময় প্রতিপক্ষ দলের সাপোর্ট স্টাফ দলের সদস্য পর্তুগিজ মহাতারকার সঙ্গে সেলফি তুলতে চান। তখন বিরক্ত প্রকাশ করে রোনান্ডো। তাকে ধাক্কা মেরে সরিয়ে দেন তিনি। আর তারপরেই বিতর্ক শুরু হয় সিআর সেভেনের মানসিকতা নিয়ে।
ম্যাচ ড্র হওয়ায় খেলার ফল নিজেদের পক্ষে না যাওয়ায় চরম হতাশ হন পাঁচবারের ব্যালন ডি অর বিজয়ী। খেলা শেষের পর মাঠ থেকে ড্রেসিংরুমের দিকে এগোতেই তাঁকে ধরে প্রতিপক্ষ দলের ফুটবলার সহ সাপোর্ট স্টাফেরা আটকান। বিপক্ষ দলের ফুটবলারদের সঙ্গে নিজের জার্সি শেয়ার করে নেন তিনি। তারপরেই এক স্টাপোর্ট স্টাফ সেলফি তোলার আবদার করলে তাকে ধাক্কা মারেন তিনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
