Cart Total Items (0)

Cart

All Sports India
পাকিস্তান ক্রিকেট দল

অলস্পোর্ট ডেস্কঃ পাকিস্তানের ক্রিকেট কর্মকর্তারা এই বছরের এশিয়া কাপ শ্রীলঙ্কায় স্থানান্তরের বিরোধিতা করেছেন। সেই সঙ্গে পিসিবি স্পষ্ট করে দিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল তাদের প্রস্তাব গ্রহণ না করলে, তারা এশিয়া কাপ বয়কট করার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি মঙ্গলবার দুবাইতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপের ভারতের ম্যাচগুলি আয়োজন করার দাবি তোলেন। নাজাম শেঠি শ্রীলঙ্কায় এশিয়া কাপ স্থানান্তরিত করার পদক্ষেপ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, সে রকম হলে এশিয়া কাপ বয়কট করবে পাকিস্তান।

পিসিবি-র এক নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে যে, ‘পাকিস্তানের সংশোধিত হাইব্রিড মডেলই এশিয়া কাপের জন্য এসিসি-র গ্রহণ করা উচিত, এমন দাবিতেই জোর দিয়েছিলেন নাজাম শেঠি। এবং যদি বেশির ভাগ সদস্যই অন্য কোথাও খেলতে চান, তবে সেটা ২০১৮ এবং ২০২২ সালের মতো সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হোক। নাজাম শেঠি বিসিসিআই-এর উদ্বেগের কারণগুলি উড়িয়ে দিয়ে এসিসিকে জানিয়েছেন, সেপ্টেম্বরে থেকে নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে খুব গরমেই ২০২০ সালের আইপিএল হয়েছিল।’

দুবাই যাওয়ার আগে নাজাম শেঠি তাঁর আধিকারিকদের বলেছিলেন যে, এশিয়া কাপ সরানো হলে, সেই উইন্ডোতে এই বছর থেকেই পাকিস্তানে তিন থেকে চার দেশকে নিয়ে ইভেন্ট করার জন্য প্রস্তুতি নিতে শুরু করবেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *