Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ অনেক ভাঙা-গড়া শেষে আবার লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। তাও আবার ৪ ম্যাচ বাকি থাকতে। বার্সার আর এক ঘরের ছেলে জাভির হাত ধরেই আবার স্পেনের লিগে চ্যাম্পিয়ন হল কাতালান ক্লাব। রবিবার এস্পানিয়লকে হারানোর পরেই ধরাছোঁয়ার বাইরে চলে যায় বার্সা। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের তফাত ১৪, যা ৪ ম্যাচ জিতলেও টপকাতে পারবে না রিয়াল। সেই কারণে চ্যাম্পিয়ন হয়ে গেল বার্সা। এই জয়ের নেপথ্যে বড় কারণ বার্সার এল ক্লাসিকো জয়। সেখানেই লিগের ফয়সালা অনেকটাই করে ফেলেন রবার্ট লেবানডস্কিরা।

২০১৮ সালের আগে বার্সাকে লিগ জেতাতে প্রধান ভূমিকা নিতেন মেসি। সঙ্গে ছিলেন জাভি ও ইনিয়েস্তা। মেসির আগেই দুই ফুটবলার অবসর নেন। ২০২১ সালে মেসিও বার্সা ছেড়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সাঁ জাতে যোগ দেন। তার পর থেকে একের পর এক ব্যর্থতা। এই পরিস্থিতিতে বার্সার লা মাসিয়া অ্যাকাডেমি থেকে উঠে আসা জাভির উপরেই দায়িত্ব দেন ক্লাবের কর্তারা। জাভি নিজের মতো দল তৈরি করেন। সেখানে লেবানডস্কির মতো অভিজ্ঞ স্ট্রাইকারের পাশাপাশি গাভি, পেদ্রি, রাফিনহার মতো তরুণদের নিয়ে আসেন তিনি। তাঁরাই আবার নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন।

১১ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন লেবানডস্কি। ২০ মিনিটে ব্যবধান বাড়ান আলেজান্দ্রো বালডে। বিরতির আগে নিজের দ্বিতীয় গোল করেন লেবানডস্কি। বিরতির পরে বার্সার হয়ে চার নম্বর গোল করেন জুলস কুন্ডে। এস্পানিয়ল দু’টি গোল শোধ করলেও তাতে খেলার ফলে কোনও প্রভাব পড়েনি। ম্যাচ ও সেই সঙ্গে লিগ, দু’টিই জিতে মাঠ ছাড়ে বার্সা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *