Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ এবার দাবাতেও প্রিমিয়ার লিগের আসর। সারা বাংলা দাবা সংস্থার উদ্যোগে এই প্রথম গোটা রাজু জুড়ে আয়োজন করা হচ্ছে প্রিমিয়ার চেস লিগ। গোটা রাজ্যকে মোট ৬ টি জোনে ভাগ করে দুটি ধাপে আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট। ১০ জুন থেকে ১৩ আগস্ট অবধি চলবে এই লিগ। প্রথম ধাপে জোন থেকে লিগ পর্বের র‍্যাঙ্ক অনুযায়ী ১০ জনকে বেছে নিয়ে তৈরি হবে সেই জোনের দল। এর পর গ্র্যান্ড ফিনালেতে অংশ নেবে এই ৬ দল।

অনূর্ধ্ব-৮, অনূর্ধ্ব-১২, অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ থেকে একজন করে এবং অনূর্ধ্ব-২০ বিভাগে একজন ছেলে একজন মেয়ে এবং ওপেন বিভাগ থেকে ২ জন মেয়ে ও ২ জন ছেলেকে বেছে নিয়ে তৈরি হবে দল। লিগের মোট পুরস্কার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এই উপলক্ষ্যে প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সারা বাংলা দাবা সংস্থার কর্তা দিব্যেন্দু বড়ুয়া বললেন, “রাজ্যের গ্র্যান্ডমাস্টার ও ওমেন গ্র্যান্ডমাস্টাররাও অংশ নেবেন এই লিগে, তবে নিজের নিজের জোন থেকে। শহর কলকাতার পাশাপাশি রাজ্যের সর্বত্র দাবা খেলাকে পোয়ছে দেওয়ার লখ্যেই এই লিগের আয়োজন বলে দাবি আয়োজকদের।“ একই সঙ্গে লিগের ম্যাচগুলি দেখার জন্য দর্শকাসনের ব্যবস্থার পাশাপাশি অনলাইনেও ম্যাচ দেখানোর ভাবনা রয়েছে আয়োজকদের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *