Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ আইপিএলে আগামীকাল মুখোমুখি হতে চলেছে ব্যাঙ্গালোর ও গুজরাত। হার্দিক পান্ডিয়ার অধীনে গুজরাত গতবারের চ্যাম্পিয়নদের মত খেলছে। তাই এই ম্যাচ জিতে শীর্ষে শেষ করতে চাইবে তারা। অপরদিকে এই ম্যাচ জিতলেই প্লে অফে জায়গা করে নিতে পারবে বিরাট বাহিনী।

ডু’প্লেসি চলতি আইপিএলের ১৩টি ম্যাচে ব্যাট করতে নেমে এখনও পর্যন্ত ৫৮.৫০ গড়ে ৭০২ রান সংগ্রহ করেছেন। তিনি হাফ-সেঞ্চুরি করেছেন ৮টি। ১৫৩.৯৪ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন প্রোটিয়া তারকা। ৫৫টি চার ও ৩৬টি ছক্কা মেরেছেন তিনি। তাই অধিনায়কের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে ব্যাঙ্গালোর। এছাড়া আগের ম্যাচে শতরান করা কোহলির উপরেও ভরসা রাখবে দল।এই দুই ব্যাটসম্যানের উপরেই নির্ভরশীল ব্যাঙ্গালোর।

সানরাইজার্সকে হারিয়ে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের চারে উঠে এসেছে আরসিবি। মুম্বইয়ের পয়েন্টও ১৩ ম্যাচে ১৪। তবে রানরেটে পিছিয়ে তারা রয়েছে পাঁচে। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে মুম্বই। এই ম্যাচটি মুম্বইকে বড় ব্যবধানে জিততে হবে। কারণ রানরেটের অঙ্কের কথা ভাবতে হবে। আরসিবি-কে টপকাতে হলে রানরেট ভালো রাখতেই হবে রোহিত শর্মাদের। অপরদিকে শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, ঋদ্ধিমান সাহা গুজরাত দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গতবছরের মত পারফরম্যান্স করেই শীর্ষস্থানে রয়েছে গুজরাত। শেষ ম্যাচ জিতে তারা শীর্ষে শেষ করতে চাইবে।  

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *