Cart Total Items (0)

Cart

All Sports
বজরং পুনিয়া

অলস্পোর্ট ডেস্কঃ ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরন সিংহের গ্রেফতারির দাবিতে ২৮ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে ধর্না দিচ্ছেন কুস্তিগিররা। সেই ধর্নাকে সমর্থন করলেন বাংলার প্রাক্তন ক্রীড়াবিদদের। কেন্ত্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠি লিখেছেন তাঁরা।

সাঁতারে সোনাজয়ী বুলা চৌধুরী, ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সায়নী দাস, ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক কুন্তলা ঘোষ দস্তিদার, প্রাক্তন ফুটবলার সুকুমার সমাজপতি, ভাস্কর গঙ্গোপাধ্যায়, সুব্রত পাল, বিশ্বজিৎ ভট্টাচার্য, তুষার রক্ষিত, অমিত ভদ্র, দেবাশিস পাল চৌধুরী, লালকমল ভৌমিক, রঞ্জিত মুখোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়, উৎপল চট্টোপাধ্যায়রা চিঠি লিখেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে। চিঠিতে রয়েছেন বাংলার ক্রিকেটার অনুষ্টুপ মজুমদারও।

চিঠিতে তাঁরা কেন্দ্রকে জানিয়েছেন, প্রায় এক মাস ধরে কুস্তিগিররা ধর্না দিচ্ছেন দিল্লিতে। তাঁদের ন্যায় বিচারের দাবি করেছেন তাঁরা। এই বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন প্রাক্তন ক্রীড়াবিদরা। যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয় তার আবেদন করেছেন তাঁরা। ব্রিজভূষণের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটরা। দিল্লি পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করেছেন তাঁরা। কুস্তিগিরদের বিক্ষোভের মুখে পড়ে ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ব্রিজভূষণ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *