Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: অধিনায়ক যশপ্রীত বুমরাহ পিঠের সমস্যায় ভুগছেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন ভারতের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য়ে যশপ্রীত বুমরাহের থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এদিন খেলার মাঝ পথেই মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া বুমরাহকে নিয়ে চিন্তার ভাজ পড়ে ভারতীয় শিবিরে। জানা গিয়েছে, তাঁর সমস্যার জায়গায় স্ক্যান করানো হয়েছে। এই মুহূর্তে স্ক্যানের ফলের জন্য দল অপেক্ষা করছে টিম ম্যানেজমেন্ট, পেসার প্রসিধ কৃষ্ণ শনিবার ম্যাচের পর এমনটাই জানিয়েছেন। বুমরাহ খানিকটা অস্বস্তি বোধ করায় মাত্র এক ওভার বোলিং করার পর দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজনের সেশনে স্ক্যানের জন্য মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। যদিও স্ক্যান করে তিনি আবার ড্রেসিংরুমে ফিরে যান।

তাঁর উপস্থিতি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা নিয়ে কোনও সংশয় নেই তবে তাঁর সুস্থতা আরও বেশি গুরুত্বপূর্ণ। বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় দিন ভারতের লিড ১৪৫ রানের। ইতিমধ্যেই ছয় উইকেট চলে গিয়েছে। তৃতীয় দিনের শুরুতে যতটা রান যোগ করতে পারবে তার পর পুরো দায়িত্বটাই এসে পড়বে দলের বোলারদের উপর। সেখানে বুমরাহের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।

“তার পিঠে খিঁচুনি ছিল। তিনি স্ক্যানের জন্য গিয়েছিলেন। মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণ করছে। তাই, যখনই মেডিকেল টিম আমাদের জানাবে তখনই আমরা তার অবস্থান সম্পর্কে জানতে পারব,” দিনের শেষে সাংবাদিক সম্মেলনে প্রসিধ বলেছেন।

বুমরাহ ৩ ঘন্টা ২০ মিনিটের জন্য মাঠের বাইরে ছিলেন এবং সিনিয়র ব্যাটার বিরাট কোহলি তাঁর অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেন। বুমরাহ পিঠের নীচের আঘাতে ভুগছিলেন যা তাঁকে ২০২২ এবং ২০২৩-এর মধ্যে প্রায় এক বছর ক্রিকেট থেকে দূরে রেখেছিল।

৩১ বছর বয়সী এই পেসার চলতি সিরিজে এখনও পর্যন্ত ৩২ উইকেট নিয়েছেন। এদিন ১০ ওভারে ২/৩৩ রানের পরিসংখ্যান ছিল তাঁর। প্রথম দিন উসমান খোয়াজাকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার প্রথম উইকেটটি তুলে নিয়েছিলেন তিনিই। দ্বিতীয় দিনের প্রথম উইকেটও আসে তাঁরই ঝুলিতে মার্নাস লাবুশেনকে আউট করে।

বুমরাহ মাঠ ছাড়ার আগে কোহলির সঙ্গে কথা বলেন এবং পরে অফিসিয়াল সম্প্রচারকারীরা তাঁকে দলের নিরাপত্তা লিয়াঁজো অফিসার এবং দলের ডাক্তারের সঙ্গে ভেন্যু থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তকে ক্যামেরায় ধরে ফেলে। ফক্স স্পোর্টসের ভিজ্যুয়ালে তাঁকে একটি এসইউভিতে স্টেডিয়াম ছেড়ে যেতে দেখা যায়। পরে ড্রেসিংরুমেও তাঁকে ফিরে আসার পর দেখা গিয়েছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.c

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *