Cart Total Items (0)

Cart

All Sports

সুচরিতা সেন চৌধুরী: আইএসএ ২০২৪-২৫-এ আর কোনও আশা নেই ইস্টবেঙ্গলের তা নিশ্চিত হয়ে গিয়েছে। কোচ অস্কার ব্রুজোঁ মেনেও নিচ্ছেন সে কথা। তবুও আশায় বুক বাঁধছেন তিনি। কঠিন সময়ে দলের দায়িত্ব নিয়েছিলেন, একজন সফল কোচকে সরিয়েই তাঁকে জায়গা করে দিয়েছিল ক্লাব। তার পরও প্রত্যাশা পূরণে ব্যর্থ অস্কারও। একটা ডার্বিতে দায়িত্ব নিয়ে শুরু করেছিলেন ব্রুজোঁ। তার পর থেকে যতটা না উত্থান দেখেছে তার থেকে বেশি পতন দেখেছেন তিনি। সাময়িক আশা জাগিয়ে আবার হতাশায় ডুবে গিয়েছে দল। মহমেডানের বিরুদ্ধে নামার আগে দলের পারফর্মেন্স নিয়ে প্রতিবাদও দেখিয়েছে সমর্থকরা, যাকে সদর্থক দিক হিসেবেই দেখছেন কোচ। তবে স্পষ্ট বক্তা অস্কার এদিন স্পষ্ট করে বলেই দিলেন, “সাফল্য সবার হলে ব্যর্থতাও কোচ, প্লেয়ার, কর্তা সবার দায়।”

বলছিলেন, “ওরা সমর্থক। এটা ইস্টবেঙ্গল ক্লাব। ওদের অধিকার আছে। ওরা সব সময় এই ক্লাবে পাশে থাকে। আমরা ওদের জিতে ভালবাসার দাম দিতে চাই। কিন্তু আমরা তাতে ব্যর্থ হচ্ছি। ওদের জন্য জিততে চাই। ওদের রাগ, ক্ষোভ আমাদের জন্য প্রেরণা।” যে ভাবে গত ম্যাচে ঘরের মাটে মুখ থুবড়ে পড়তে হয়েছিল ইস্টবেঙ্গল তাা যে আরও কিছুদিন বয়ে নিয়ে বেড়াতে হবে সো খুব ভাল করেই জানেন কোচ। তাই হয়তো নিজেই মনে করিয়ে দিলেন সে কথা। বলছিলেন, “আমার শেষ ম্যাচ আমাদের পারফর্মেন্সের ধারে কাছে ছিল না। টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সব দিক দিয়েই। দ্বিতীয়ার্ধে কিছুটা ভাল হয়েছিল। ৩৫ মিনিট মতো কিন্তু সেটাও ধরে রাখা গেল না।” প্লেয়ারদের না নিজের দো দেখছেন দলের খারাপ পারফর্মেন্সের জন্য।

বলেন, “গত ম্যাচে যেটা হয়েছে তার জন্য আমি লজ্জিত। আমিই হয়তো সঠিক সিদ্ধান্ত নিইনি।” এখন সত্যিই ইস্টবেঙ্গলের আর হারানোর কিছু নেই সুপার সিক্স ধরা ছোঁয়ার বাইরে। আপাতত জিতে আত্মসম্মান রক্ষার লড়াই ইস্টবেঙ্গলের সামনে। লিগ টেবলে যদি শেষ পাঁচ ম্যাচে কিছুটা উঠে আসা যায় আপাতত সেটা নিয়েই ভাবছেন কোচ। কোচ বলছিলেন, “কোচ বলছেন এটা আমাদের জন্য কঠিন সপ্তাহ। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। মহমেডানও একি জায়গায় রয়েছে। ওরাও চাইবে আইএসএল ভালভাবে শেষ করতে। তাই আমাদের জন্য সহজ লড়াই হবে না।”

তবে দলে যে একাধিক সমস্যা। পর পর তিন ম্যাচে এক প্রথম একাদশ খেলাতে পারেননি অস্কার ব্রুজোঁ। চোট-আঘাত থেকে কার্ড সমস্যা। এমন এমন প্লেয়ার চোট পেয়ে ছিটকে গিয়েছে যাঁদের উপর ভরসা করে দল সাজানো হয়েছিল। তাদের মধ্যে অন্যতম মাহিদ তালাল। এই মরসুমের জন্যই তিনি ছিটকে গিয়েছেন। সল ক্রেসপো দীর্দিন মাঠের বাইরে থাকার পর ফিরেছেন। তিনি ফিরতেই মরসুমের জন্য ছিটকে গিয়েছেন ক্লেটন সিলভা। কোচ বলছিলেন, “না থাকার তালিকাটা বিশাল। যা বলতে চাইছিল না। তবে এই টুকু জেনে নিন, অনেকেই নেই।”

এর সঙ্গে তিনি জুড়ে দেন, অন্যান্য সময়ের সঙ্গে এই সময়ের কোনও পার্থক্য নেই। আমাদের যারা আছে তাদের নিয়েই দল সাজাতে হবে। দুর্ভাগ্যজনকভাবে এই মরসুমে আমরা গুছিয়ে নেওয়ারই সময় পাইনি। সমনে কঠিন চ্যালেঞ্জ, সেখানে দলকে মোটিভেটেড থাকতে হবে, আমরা আত্মবিশ্বাসী। আমাদের সবার জন্যই কঠিন মরসুম। গোলের সুযোগ তৈরি হয়েছে, গোল হয়নি। সেটাই পেতে হবে।” সামনে সুপার কাপ আর এএফসি, আপাতত সেটাই পুরো দলকে মোটিভেট করছে। তবে মহমেডানের বিরুদ্ধে আইএসএল-এর ডার্বি ইস্টবেঙ্গলের কাছে আত্মসম্মানের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *