Cart Total Items (0)

Cart

All Sports
আইএসএল

অলস্পোর্ট ডেস্ক: ২০২৫ সালের জানুয়ারি ট্রান্সফার উইন্ডো আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, কারণ ক্লাবগুলি তাদের দলকে আরও উন্নত করার এবং গুরুত্বপূর্ণ সংযোজনগুলির মাধ্যমে তাদের শক্তিশালী করার সুযোগ কাজে লাগিয়েছে।

নীচে ২০২৫ সালের শীতকালীন উইন্ডোতে করা সমস্ত ট্রান্সফারের একটি বিস্তারিত তালিকা দেওয়া হল—

চেন্নাইয়িন এফসি— দলে নিয়েছে প্রীতম কোটালকে (কেরালা ব্লাস্টার্স এফসি থেকে যোগ দিয়েছেন), ছেড়ে দিয়েছে বিকাশ ইউমনানকে (কেরালা ব্লাস্টার্স এফসিতে যোগ দিয়েছে)।

ইস্টবেঙ্গল এফসি— দলে এসেছেন রিচার্ড সেলিস (অ্যাকাডেমিয়া পুয়ের্তো ক্যাবেলো থেকে যোগ দিয়েছেন) ও
রাফায়েল মেসি বাড়লি (শিজিয়াঝুয়াং গংফু থেকে যোগ দিয়েছেন), ছেড়ে দেওয়া হয়েছে গুরসিমরত সিং গিলকে (দিল্লি এফসিতে লোনে)।

এফসি গোয়া— দলে এসেছেন অ্যারেন ডি’সিলভা (হায়দরাবাদ এফসি থেকে যোগ দিয়েছেন)।

হায়দরাবাদ এফসি— ছেড়ে দিয়েছে অ্যারেন ডি’সিলভাকে (এফসি গোয়াতে যোগ দিয়েছেন)।

জামশেদপুর এফসি— ছেড়ে দেওয়া হয়েছে মনবীর সিংকে (মহামেডান এসসিতে যোগ দিয়েছেন)।

কেরালা ব্লাস্টার্স এফসি— দলে এসেছেন কমলজিৎ সিং (ওড়িশা এফসি থেকে লোনে), বিকাশ ইউমনান (চেন্নাইয়িন এফসি থেকে যোগ দিয়েছেন), দুসান ল্যাগেটর (ডেব্রেসেন থেকে যোগ দিয়েছেন) এবং ছেড়ে দেওয়া হয়েছে সোম কুমার (পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে), আলেকজান্দ্রে কোয়েফ (পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে), প্রীতম কোটাল (চেন্নাইয়িন এফসিতে যোগ দিয়েছেন), রাহুল কেপি (ওড়িশা এফসিতে যোগ দিয়েছেন), প্রবীর দাস (মুম্বই সিটি এফসিতে লোনে)।

মহমেডান এসসি— দলে এসেছেন মার্ক শ্মেরবক (এসডি লোগ্রোনেস থেকে যোগ দিয়েছেন), মনবীর সিং (জামশেদপুর এফসি থেকে যোগ দিয়েছেন)।

মুম্বই সিটি এফসি— দলে এসেছেন জর্জ অরটিজ (শেনজেন পেং সিটি থেকে যোগ দিয়েছেন), প্রবীর দাস (কেরালা ব্লাস্টার্স এফসি থেকে লোনে যোগ দিয়েছেন)। ছেড়ে দেওয়া হয়েছে হার্দিক ভাট (শ্রীনিধি ডেকান এফসিতে লোনে গিয়েছেন)।

নর্থইস্ট ইউনাইটেড এফসি— দলে এসেছেন সুমিত রাঠি (মোহনবাগান এসজি থেকে যোগ দিয়েছেন) ও মুহম্মদ আশরাফ।

ওড়িশা এফসি— দলে এসেছেন রাহুল কেপি (কেরালা ব্লাস্টার্স এফসি থেকে যোগ দিয়েছেন) ও ডোরিয়েলটন নাসিমেন্টো (ফোরকা কোচি এফসি থেকে যোগ দিয়েছেন), দল ছেড়েছেন কমলজিৎ সিং (লোনে কেরালা ব্লাস্টার্স এফসিতে যোগ দিয়েছেন), নিরজ কুমার (পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে), গিভসন সিং (পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে)।

পঞ্জাব এফসি— পেট্রোস গিয়াকৌমাকিস (মাকেডোনিকোস নিয়াপোলিস থেকে যোগদান করেছেন)।

(তথ্য আইএসএল ওয়েব সাইট থেকে)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *