অলস্পোর্ট ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ভারতীয় পতাকার অনুপস্থিতি বড় বিতর্কের জন্ম দিয়েছিল। কিন্তু তার মাত্র কয়েকদিনের মধ্যেই তা সংশোধন করে নেওয়া হয়েছে। ভেন্যু থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সর্বশেষ ভিজ্যুয়ালে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অন্যান্য অংশগ্রহণকারী দেশের পাশাপাশি ভারতের পতাকাও রাখা হয়েছে। ইভেন্ট শুরুর কয়েকদিন আগে যখন ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের পতাকা ছিল না তখন অনেক কথা উঠে এসেছিল। তবে আপাতত বিষয়টি সামলে নিয়েছে আয়োজকরা।
সোশ্যাল মিডিয়ায় প্রাথমিকভাবে ভারতের পতাকাহীন ন্যাশনাল স্টেডিয়ামের ছবি ছেয়ে গিয়েছিল যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী আটটি দেশের পতাকার ছবি দেখা গিয়েছিল। এই ঘটনা সামনে আসতেই পিসিবি বিতর্ককে দূরে সরিয়ে জানিয়েছিল যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ পাকিস্তানে খেলছে এমন দেশগুলির পতাকা শুধুমাত্র স্টেডিয়ামে রাখা হয়েছে।
“আপনি জানেন যে, ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ম্যাচ খেলতে পাকিস্তানে আসছে না; করাচির জাতীয় স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম এবং লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামগুলিতে খেলবে এমন দেশের পতাকাই রাখা হয়েছে,” পিসিবির একটি সূত্র জানিয়েছে।
করাচি এবং লাহৌর স্টেডিয়ামে ভারত, বাংলাদেশ এবং অন্যান্য অংশগ্রহণকারী দেশের পতাকা কেন ছিল না জানতে চাইলে বলা হয়, “ভারতীয় দল দুবাইতে তাদের ম্যাচ খেলতে যাচ্ছে। দ্বিতীয়ত, বাংলাদেশ দল এখনও পাকিস্তানে আসেনি এবং দুবাইতে ভারতের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে। তাই তাদের পতাকা উত্তোলন করা হয়নি এবং অন্যান্য দেশের পতাকা এখানে পৌঁছেছে, যারা সেখানের স্টেডিয়ামে খেলবে।”
বিসিসিআই ভাইস-চেয়ারম্যানও বিতর্কের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, পাকিস্তান বোর্ডকে প্রথমে নিশ্চিত করতে হবে যে ভারতীয় পতাকা প্রাথমিকভাবে ছিল কি না। যদি এটা না হয়, এটা রাখি উচিত ছিল।
মঙ্গলবার দিল্লিতে রেস্তোরাঁ ক্রিকেট লিগের ফাঁকে রাজীব শুক্লা লাইভমিন্টকে বলেন, “প্রথমে নিশ্চিত হওয়া উচিত যে ভারতীয় পতাকা সেখানে ছিল কি না। যদি এটি সেখানে না থাকে তবে এটি রাখা উচিত ছিল। সমস্ত অংশগ্রহণকারী দেশের পতাকা সেখানে থাকা উচিত ছিল।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
