অলস্পোর্ট ডেস্ক: পাকিস্তানি অভিনেতা এবং প্রযোজক আদনান সিদ্দিকী বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে করাচির জাতীয় স্টেডিয়ামে তাঁর অভিজ্ঞতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করেছেন। ম্যাচ চলাকালীন দর্শকদের কম উপস্থিতির জন্য সমালোচনার মধ্যে, সিদ্দিকী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি স্টেডিয়ামের ‘ভিআইপি’ গ্যালারি থেকে খেলি দেখার প্রতিবন্ধকতা সম্পর্কে অভিযোগ করেছেন। ভিডিওতে, অভিনেতা দেখিয়েছেন যে গ্যালারি থেকে মাঠের দৃশ্য রেলিংয়ে আটকে যাচ্ছে এবং তিনি এও বলের তাঁর সিট থেকে পিচের মধ্যের দূরত্ব এতটাই বেশি যে তাঁর মনে হচ্ছিল তিনি দুবাই থেকে খেলাটি দেখছেন।
“ম্যায় আয়া হুঁ স্টেডিয়াম পে। আব মুঝে ইয়ে বাতাইয়ে, ইতনা মেহেঙ্গা টিকিট লে, অর আঁখ কে সামনে ইয়ে হো, অর আগে ওহ ছায়া, তো কেয়া নজর আয়েগা..ঘন্টা! অউর দুসরি জবরদস্ত বাতাউ আপকো, আইসা লাগ রাহা হ্যায় ম্যায় দুবাই সে ম্যাচ দেখ রাহা হু।” তিনি হিন্দিতে বলেন তাঁর ভিডিওতে। তির বাংলা করলে যা দাঁড়ায় তা হল, স্টেডিয়ামে এসেছি, এখন এত দামি টিকিট কেনার পর আমার চোখের সামনে এটা রয়েছে, তারপর ছায়া, তাহলে আর কী দেখবে, ঘণ্টা! একটা কথা বলি, মনে হচ্ছে এই ম্যাচটা দুবাই থেকে দেখছি।
বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে টম ল্যাথাম এবং উইল ইয়ং-এর দুর্দান্ত সেঞ্চুরির দাপটে নিউজিল্যান্ড পাকিস্তানকে ৬০ রানে পরাজিত করে, তিন দশক পর সে দেশে আয়োজিত হচ্ছে কোনও আইসিসি ইভেন্ট, যার শুরুটা মোটেও ভাল হল না। তাঁর উপর আয়োজনের একাধিক ত্রুটিও সামনে চলে আসছে।
পাকিস্তান ১৯৯৬ সালের পর প্রথম আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ইভেন্টের আয়োজন করায় করাচির ন্যাশনাল স্টেডিয়ামে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি হাজার হাজার ভক্তদের সঙ্গে যোগ দেন।
কিন্তু হোম টিমের একটি খারাপ পারফরম্যান্স ২৯,৩০০ জন দর্শককে হতাশা নিয়ে ফিরতে বাধ্য করে। পাকিস্তান ৫০ ওভারে নিউজিল্যান্ডের ৩২০-৫-এর জবাবে ৪৭.২ ওভারে ২৬০ রানে অলআউট হয়ে যায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
