Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ  চেন্নাই সুপার কিংসের তারকা ব্যাটসম্যান অম্বাতি রায়ডু রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ খেলতে নামার আগেই অবসরের ঘোষণা করে দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন যে, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ২০২৩ সংস্করণের ফাইনাল ম্যাচটি আইপিএলে তাঁর শেষ ম্যাচ হবে। রায়ডু ২০১৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন। এই ফ্র্যাঞ্চাইজির দু’টি শিরোপা জয়ী দলের সদস্যও ছিলেন। রায়ডু ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হাত ধরে তাঁর আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন।

রবিবার অম্বাতি রায়ডু তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘দু’টি বড় টিম এমআই এবং সিএসকে, ২০৪টি ম্যাচ, ১৪ সিজন, ১১টি প্লে অফের ম্যাচ, ৮টি ফাইনাল, ৫টি ট্রফি। আশা করি আজ রাতেই হবে ষষ্ঠতম। এটা দারুণ এক যাত্রা। আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আজকের (রবিবার) রাতের ফাইনাল ম্যাচই হবে আইপিএলে আমার শেষ খেলা। আমি সত্যিই এই অসাধারণ টুর্নামেন্টে খেলাটা উপভোগ করেছি। সবাইকে ধন্যবাদ। নো ইউ টার্ন।’

অম্বাতি রায়ডু টুর্নামেন্টে প্রথম সাফল্যের স্বাদ পান ২০১৩ সাল, যখন তিনি মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য ছিলেন। এটি ছিল মুম্বই ফ্র্যাঞ্চাইজিরও প্রথম শিরোপা। সেই মরশুমে সবগুলো ম্যাচই খেলেছিলেন তারকা ব্যাটসম্যান। সিএসকে যাওয়ার আগে তিনি ২০১৫ এবং ২০১৭ সালে আরও দু’টি শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন।

২০২৩ সালে রায়ডু অবশ্য খুব ভালো ছন্দে নেই। কিন্তু এমএস ধোনির তাঁর উপর বিশ্বাস বজায় রেখেছেন। এবং এখনও পর্যন্ত রায়ডু ১৫টি ম্যাচ খেলেছেন। তবে এই মরশুমে ১৩২.২৮ স্ট্রাইক রেটে তিনি ১৩৯ রান করেছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *