Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় ক্রিকেট দলের জন্য ৫৮ কোটি টাকার বিশাল নগদ পুরস্কার ঘোষণা করল। এটি রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের জন্য একটি বিশেষ প্রাপ্তি ছিল কারণ তারা একটিও খেলায় হারেনি এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে ট্রফি জয় সম্পন্ন করেছে। সরকারী বিজ্ঞপ্তি অনুসারে, নগদ পুরস্কারের আওতায় “খেলোয়াড়, কোচিং এবং সাপোর্ট স্টাফ ছাড়াও অজিত আগারকরের নেতৃত্বাধীন পুরুষ নির্বাচন কমিটির সদস্যরা” থাকবেন।

“ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়লাভের পর টিম ইন্ডিয়ার জন্য ৫৮ কোটি টাকার নগদ পুরস্কার ঘোষণা করতে পেরে আনন্দিত। এই আর্থিক স্বীকৃতি খেলোয়াড়, কোচিং এবং সাপোর্ট স্টাফ এবং পুরুষ নির্বাচক কমিটির সদস্যদের সম্মান জানায়।”

বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি বলেন, “পরপর দু’টি আইসিসি শিরোপা জয় বিশেষ এবং এই পুরস্কার বিশ্ব মঞ্চে টিম ইন্ডিয়ার নিষ্ঠা এবং শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেয়। নগদ পুরস্কার পর্দার আড়ালে সকলের কঠোর পরিশ্রমের স্বীকৃতি। আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ জয়ের পর এটি ছিল ২০২৫ সালে আমাদের দ্বিতীয় আইসিসি ট্রফি এবং এটি আমাদের দেশে শক্তিশালী ক্রিকেট ইকোসিস্টেমকে তুলে ধরে।”

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের প্রতিটি খেলোয়াড়কে ৩ কোটি টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া। বৃহস্পতিবার বিসিসিআই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের জন্য ৫৮ কোটি টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে, যার মধ্যে সকল খেলোয়াড়, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ এবং পুরুষদের নির্বাচন কমিটির সদস্যদের অবদান থাকবে। সাইকিয়া নগদ পুরস্কারের বিশদ বিবরণ প্রকাশ করে বলেন, “প্রতিটি খেলোয়াড়কে ৩ কোটি টাকা করে দেওয়া হবে। প্রধান কোচ (গৌতম গম্ভীর)-কে ৩ কোটি টাকা, বাকি কোচদের (সহকারী কোচ রায়ান টেন দুশখাতে, অভিষেক নায়ার, ব্যাটিং কোচ সিতাংশু কোটাক, বোলিং কোচ মর্নি মর্কেল ৫০ লক্ষ টাকা, বাকি সাপোর্ট স্টাফদের প্রত্যেককে ৫০ লক্ষ টাকা এবং বিসিসিআই কর্মকর্তারা প্রত্যেককে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে।”

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, “খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের এই সম্মান দিতে পেরে বিসিসিআই গর্বিত। বিশ্ব ক্রিকেটে তাদের আধিপত্য বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং কৌশলগত বাস্তবায়নের ফল। এই জয় সাদা বলের ক্রিকেটে ভারতের শীর্ষস্থানকে ন্যায্যতা দিয়েছে এবং আমরা নিশ্চিত যে দলটি আগামী বছরগুলিতেও শ্রেষ্ঠত্ব বজায় রাখবে। খেলোয়াড়দের দেখানো নিষ্ঠা এবং প্রতিশ্রুতি একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে এবং আমরা নিশ্চিত যে ভারতীয় ক্রিকেট বিশ্ব মঞ্চে তাদের মান আরও উঁচু করে তুলবে।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *