অলস্পোর্ট ডেস্ক: কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য এবার একাধিকবার হতাশার মুখ দেখতে হতে পারে। প্রথমেই তো বৃষ্টি ভেস্তে দিতে পারে কলকাতা বনাম বেঙ্গালুরু আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচ। আবহাওয়ার যা পূর্বাভাস তাতে এমনটা ঘটতেই পারে। গত মরসুমেও বৃষ্টির প্রভাব দেখা গিয়েছিল ম্যাচের উপর। এবার আবহাওয়ার প্রভাবের বাইরেও একটি ম্যাচ হাতছাড়া হয়ে গেল ইডেনের। সঙ্গে ইডেনের দর্শকদেরও। ৬ এপ্রিল রামনবমী আর তার জন্য ইডেনে নিরাপত্তা দিতে পারবে না কলকাতা পুলিশ। আর তার কারণেই কলকাতা বনাম লখনউ ম্যাচ সরিয়ে দেওয়া হতে পারে অন্যত্র। যা কলকাতায় হলে অন্যমাত্রা পেত তো বটেই।
৬ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নাইট রাইডার্সের হোম ম্যাচটি গুয়াহাটিতে স্থানান্তরিত হওয়ার কথা রয়েছে কারণ পুলিশ আইপিএল ম্যাচের জন্য নিরাপত্তা দিতে না পারার কথা ইতিমধ্যেই সিএবিকে জানিয়ে দিয়েছে। কারণ ওই দিন শহরে ‘রাম নবমী’ উদযাপনের কারণে পুলিশের পুরো নিরাপত্তা ব্যবস্থা তাতেই ব্যস্ত থাকবে। পুলিশের এই বার্তার কথা সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে উৎসব উদযাপনের জন্য পশ্চিমবঙ্গ জুড়ে ২০,০০০-এরও বেশি শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। “আমরা বিসিসিআইকে ম্যাচটি পুনঃনির্ধারণ করার জন্য জানিয়েছি, তবে পরে শহরে খেলাটি পুনঃনির্ধারণের কোনও সুযোগ নেই এবং আমি এখন শুনছি যে এটি গুয়াহাটিতে স্থানান্তরিত হতে চলেছে,” ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) সভাপতি জানিয়েছেন।
আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন এলএসজি ও কেকেআর-এর মধ্যে ম্যাচে ভিড় হওয়ার সম্ভাবনা ছিল, উভয় দলেরই স্থানীয়ভাবে শক্তিশালী সমর্থন রয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
