অলস্পোর্ট ডেস্ক: রবিবার ফ্লোরিডার মিয়ামি ওপেনে রোহন বোপান্নাকে হারিয়ে দেশের শীর্ষ ডাবলস খেলোয়াড়ের মুকুট জিতে নিলেন ভারতীয় টেনিস তারকা ইউকি ভাম্ব্রি। অলিম্পিকস ডটকম অনুসারে, মিয়ামি ওপেন শেষে অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালস (এটিপি) ডাবলস র্যাঙ্কিং প্রকাশের পর ৩২ বছর বয়সী ভাম্ব্রি এক নম্বরে জায়গা করে নেবেন। ভাম্ব্রি এবং তাঁর পর্তুগিজ জুটি নুনো বোর্জেস ৩২ রাউন্ডের ম্যাচে বোপান্না এবং ক্রোয়েশিয়ার ইভান ডোডিগকে ৬-৪, ৩-৬, ১০-৭ গেমে হারিয়ে দেয়।
ইন্দো-পর্তুগাল জুটি রাউন্ড অফ ১৬ পর্বে চেকিয়ার অ্যাডাম পাভলাসেক এবং যুক্তরাজ্যের জেমি মারের মুখোমুখি হবে।
রবিবারের এই জয়ের ফলে ইউকি লাইভ এটিপি ডাবলস র্যাঙ্কিংয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন, যেখানে বোপন্না ৪৩ নম্বরে নেমে গিয়েছেন।
দুইবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন এবং ২৬টি ট্যুর-লেভেল শিরোপা জয়ী বোপন্না মায়ামি ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলেন, গত বছর ম্যাথু এবডেনকে সঙ্গে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ৪৫ বছর বয়সী বোপন্না ২০১৯ সালের অক্টোবর থেকে ভারতের এক নম্বর ডাবলস খেলোয়াড় ছিলেন, ভাম্ব্রি ২৮৬ সপ্তাহের রাজত্বের অবসান ঘটালেন।
ভাম্ব্রি দুর্দান্ত ফর্মে রয়েছেন, এই মাসের শুরুতে অস্ট্রেলিয়ার আলেক্সি পপিরিনের সঙ্গে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ তাঁর প্রথম এটিপি ৫০০ শিরোপা নিশ্চিত করেছেন। ভাম্ব্রি এবং পপিরিন ফাইনালে ইউএস ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেন ডাবলস টেনিস চ্যাম্পিয়ন হ্যারি হেলিওভারা এবং হেনরি প্যাটেনকে ৩-৬, ৭-৬(১২), ১০-৮ গেমে হারিয়ে জয় তুলে নেন। ভাম্ব্রি এবং ইভান গত মাসে কাতার ওপেন থেকে শীর্ষ বাছাই মার্সেলো আরেভালো এবং মেট প্যাভিচকে ছিটকে দিয়েছিলেন।
২০০৯ অস্ট্রেলিয়ান ওপেন জুনিয়র বয়েজ চ্যাম্পিয়ন ভাম্ব্রি একসময় ভারতের হয়ে সিঙ্গলস তালিকার সেরা ১০০ জনের মধ্যেও স্থান করে নিয়েছিলেন। তিনি দু’বার পুরুষ সিঙ্গলসের সেরা ১০০ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন, ২০১৮-এর এপ্রিলে তাঁর সেরা র্যাঙ্কিং ছিল ৮৩ এবং ২০২৩-এ তিনি ডাবলসকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেন।
সাম্প্রতিক দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের সাফল্য ছাড়াও, ভাম্ব্রি ২৫০ স্তরে তিনটি এটিপি শিরোপা জিতে নিয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
