Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: সোমবার ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর, তাঁর সহকারী স্মৃতি মন্ধনা এবং অলরাউন্ডার দীপ্তি শর্মাকে বিসিসিআই কর্তৃক প্রদত্ত কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ বিভাগ, গ্রেড এ-তে রাখা হয়েছে। পেসার রেণুকা ঠাকুর, অলরাউন্ডার জেমিমা রডরিগেজ, উইকেটরক্ষক রিচা ঘোষ এবং ওপেনার শাফালি ভার্মা তাদের গ্রেড বি চুক্তি ধরে রাখতে সক্ষম হয়েছেন। গত বছর গ্রেড বি-তে থাকা বাঁ হাতি অর্থোডক্স বোলার রাজেশ্বরী গায়কোয়াড় এই মরসুমে জায়গা পাননি। তরুণ অফ স্পিনার শ্রেয়াঙ্কা পাতিল, ফাস্ট বোলার তিতাস সাধু এবং অরুন্ধতী রেড্ডি, অলরাউন্ডার অমনজোত কৌর এবং উইকেটরক্ষক উমা ছেত্রী তাদের প্রথম কেন্দ্রীয় চুক্তি পেয়েছেন, তারা গ্রেড সি-তে অন্তর্ভুক্ত হয়েছেন, ইয়াস্তিকা ভাটিয়া, রাধা যাদব, অমনজোত কৌর, উমা ছেত্রী, স্নেহ রানা এবং পূজা ভাস্ত্রকরের সঙ্গে।

মেঘনা সিং, দেবিকা বৈদ্য, সাব্বিনেনী মেঘনা, অঞ্জলি সারভানি এবং হারলিন দেওল বাদ পড়েছেন চুক্তি থেকে।

‘এ’ ক্যাটাগরির একজন মহিলা ক্রিকেটার ম্যাচ ফি-র অতিরিক্ত ৫০ লক্ষ টাকা এবং ’বি’ ও ’সি’ ক্যাটাগরির জন্য যথাক্রমে ৩০ লক্ষ এবং ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়।

সম্পূর্ণ তালিকা:

এ গ্রেড: হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মা।

বি গ্রেড: রেণুকা ঠাকুর, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ, শাফালি ভার্মা।

সি গ্রেড: ইয়াস্তিকা ভাটিয়া, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, তিতাস সাধু, অরুন্ধতী রেড্ডি, অমনজোত কৌর, উমা ছেত্রী, স্নেহ রানা, পূজা ভস্ত্রাকর।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *