Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: কোনওরকমে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যাওয়া। না হলে যেভাবে মুম্বই ইন্ডিয়ান্স বোলিংয়ের সামননে মুখ থুবড়ে পড়ল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটং তাতে বড় কিছু আশা করবে না অতি বড় নাইট ফ্যানও। প্রথম ম্যাচের পর ঘরের মাঠের পিচ নিয়ে প্রশ্ন তোলা কলকাতা দলের হতশ্রী ব্যাটিং টিম ম্যানেজমেন্টের কপালের ভাঁজ চওড়া করবে তো বটেই। যদিও প্রথম ম্যাচে ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পর দ্বিতীয় ম্যাচে গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ের মুখ দেখেছিল দল। কিন্তু মুম্বইয়ে গিয়ে যেবাবে ল্যাজে গোবরে হতে হল তার পর নতুন করে দল গোছাতে কোচ, মেন্টরদের। যদিও মুম্বইয়ের ঘরের মাঠ সব সময়ই কেকেআর-এর বড় গাঁট। আর সেই গাঁটেই আটকে মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যেতে হল কেকেআরকে। জবাবে ব্যাট করতে নেমে সহজেই সেই লক্ষ্যে পৌঁছে গেল মুম্বই।

সোমবার টস জিতে প্রথমে কলকাতাকেই ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্যে। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র দু’জন ব্যাটারই ২০ রানের গণ্ডি পেরতে পেরেছিলেন। তার মধ্যে রয়েছেন চার নম্বরে ব্যাট করতে নামা অঙ্গকৃশ রঘুবংশী ও ন’নম্বরে ব্যাট করতে নামা রমনদীপ সিং। এছাড়া দুই ওপেনার কুইন্টন ডে কক ১ ও সুনীল নারিন কোনও রান না করেই ফিরে যান প্যাভেলিয়নে। এর পর অজিঙ্ক রাহানে ১১, অঙ্গকৃশ রঘুবংশী ২৬, ভেঙ্কটেশ আইয়ার ৩, রিঙ্কু সিং ১৭, মণীশ পাণ্ডে ১৯, আন্দ্রে রাসেল ৫, রমনদীপ সিং ২২ ও হর্ষিত রানা ৪ রান করে আউট হন। ১ রান করে অপরাজিত থাকেন স্পেনসার জনসন। ১৬.২ ওভারে ১১৬ রানে অল আউট হয়ে যায় কলকাতা।

এদিনের সব লাইমলাইট কেড়ে নিলেন অশ্বানী কুমার। তিন ওভার বল করে তুলে নিলেন চার উইকেট, দিলেন ২৪ রান। আইপিএল-এ তাঁর প্রথম বলেই উইকেট এল তাঁর ঝুলিতে। তাঁর প্রথম শিকার কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। আইপিএল-এর ইতিহাসে অভিষেক ম্যাচে এর আগে কোনও ভারতীয় বোলার চার উইকেট পাননি। এদিন সেই রেকর্ড ও গড়ে ফেললেন মোহালির ২৩ বছরের বাঁ হাতি ফাস্ট বোলার। তাঁর বাকি তিন শিকার মণীশ পাণ্ড্যে, রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেল। এছাড়া মুম্বইয়ের হয়ে দুই উইকেট নেন দীপক চাহার এবং একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, হার্দিক পাণ্ড্যে, ভিগনেশ পুথুর ও মিচেল স্যান্টনার।

তবে এমন সাফল্যের দিনেও ফর্মে ফেরা হল না রোহিত শর্মার। দল জয়ের মুখ দেখল, বল হাতে দারুণ সফল মুম্বই, সঙ্গে এদিন হার্দিক পাণ্ড্যের অধিনায়কত্বেরও প্রশংসা করতে হবে। শুধু আবারও হতাশ করলেন রোহিত। ওপেন করতে নেমে ১৩ রানে ফিরে গেলেন প্যাভেলিয়নে। তিন নম্বরে নামা উিল জ্যাকস ১৬ রানে ফেরেন। তার আগে অবশ্য ছক্কা হাঁকিয়ে নিজের হাফ সেঞ্চুরিটি করে ফেলেছেন আর এক ওপেনার রিয়ান রিকলটন। চার নম্বরে নেমে রিকলটনের সঙ্গে ম্যাচ শেষ করলেন সূর্যকুমার যাদব। রিকলটন ৬২ ও সূর্যকুমার ৭ রানে অপরাজিত থাকলেন।

এদিন কেকেআর ব্যাটিংয়ের মতোই বোলিংও হতাশ করল। দুটো উইকেট নিলেন রাসেল। বাকি বোলাররা কোনওভাবেই মুম্বই ব্যাটিংয়ের উপর প্রভাব ফেলতে পারলেন না। যার ফল ১২.৫ ওভারে ছক্কা হাঁকিয়ে ২ উইকেট হারিয়ে ১২১ রান তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ৪৩ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নিল হার্দিকের মু্ম্বই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *