Cart Total Items (0)

Cart

All Sports
বিরাট কোহলি

অলস্পোর্ট ডেস্ক: অবসরে বিরাট কোহলি। এর জন্য মানসিক প্রস্তুতি নেওয়ার অনেকটাই সুযোগ, সময় দিয়েছিলেন তিনি। তবুও শেষ পর্যন্ত যখন ঘোষণাটা এল, তখন যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল বিরাট ভক্তদের। দেশের সাদা জার্সিতে আর মাঠে নামতে দেখা যাবে না রোহিত, বিরাটকে। একরাশ শূন্যতা যেন এক ঝটকায় গ্রাস করেছে পুরো ভারতীয় ক্রিকেটকে। টি২০-র পর প্রায় একই সঙ্গে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানালেন ভারতীয় ক্রিকেটের দুই তারকা। একটা সময় সবাই অতীত হয়। সে সুনীল গাভাস্কার থেকে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে এমএস ধোনি— সবাইকেই থামতে হয়েছে। তার আগে বার বার শুনতে হয়েছে অবসরের কথা। বিরাট, রোহিতও ব্যতিক্রম নন। বাকিদের ক্ষেত্রে একজন একজন করে সরে দাঁড়িয়েছে। কিন্তি এভাবে এক সঙ্গে মনে এই প্রথম। তাই ধাক্কাটাও বড্ড বেশি।

আর কিছুদিন পরই ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। এখনও দল নির্বাচন বাকি। নির্বাচকদের জন্য কাজটা যে অনেকটাই কঠিন হয়ে গেল তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাদের পাশাপাশি কঠিন হয়ে গেল এই দলের অধিনায়কত্ব যার হাতে উঠবে তাঁর জন্যও। কঠিন কোচ গৌতম গম্ভীরের জন্যও। দলের একজন সিনিয়র প্লেয়ার, একজন কোচের জন্য বড় অস্ত্র। পরবর্তী প্রজন্ম তৈরি। বিরাট, রোহিতরা বাড়ির জায়ান্ট স্ক্রিনে বসে সেই খেলা দেখবেন হয়তো। কিছুদিন কষ্ট হবে নিজেকে টেস্ট ক্রিকেটের বাইরে খুঁজে পেতে। একদিন সব অভ্যেস হয়ে যাবে।

স্ত্রী অনুষ্কা শর্মা হয়তো এটাই মনে করিয়ে দিতে চেয়েছেন এমন একটা দিনে। বহির্জগত তো বিরাটের সাফল্য, ব্যর্থতায় দাঁতচাপা লড়াই দেখেছ। আর তাঁর কাছের মানুষগুলো দেখেছে সেই লড়াইয়ের পিছনের পরিশ্রম, কান্না, হাসি—

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *