আর্শদীপ সিংয়ের সঙ্গে শ্রেয়াস আইয়ার। ছবি—পিবিকেএস এক্স
অলস্পোর্ট ডেস্ক: সোমবার পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার প্রধান কোচ রিকি পন্টিংকে তাঁকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এদিন তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭ উইকেটে জয়ের সঙ্গেই আইপিএল ২০২৫-এর কোয়ালিফায়ার ১-এ জায়গা নিশ্চিত করে নিয়েছে। গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সকে তাদের তৃতীয় আইপিএল শিরোপা এনে দেওয়ার পর আইয়ার পিবিকেএস-এ যোগ দেন এবং প্রথম থেকেই তাঁর অধিনায়কত্বের প্রভাব দেখা যায় প্রীতি জিন্টার দলে, ২০১৪ সালের পর পঞ্জাব দলকে প্রথম প্লে-অফে তো তোলেনই সঙ্গে সেরা দু’য়েও নিয়ে গিয়েছেন ইতিমধ্যেই।
“গত কয়েক বছর ধরে রিকি এবং আমার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, তিনি আমাকে অনেক স্বাধীনতা দেন। তিনি আমাকে মাঠে সিদ্ধান্ত নিতে দেন, এই সমস্ত বিষয়গুলি দুর্দান্তভাবে পরিণতি লাভ করেছে,” ম্যাচ-পরবর্তী কথোপকথনে আইয়ার বলেন।
“প্রত্যেকেই সঠিক সময়ে এগিয়ে এসেছে। প্রথম ম্যাচ থেকে শুরু করে, নানারকমের পরিস্থিতি সত্ত্বেও আমাদের জেতার ইচ্ছের মানসিকতা তৈরি হয়েছে। আমরা যখন মাঠের বাইরে ছিলাম তখনও খেলার জন্য প্রস্তুত ছিল সকলেই। সাপোর্ট স্টাফ এবং ম্যানেজমেন্টকেও ধন্যবাদ,’’ বলেন শ্রেয়াস।
“প্লেয়ার ম্যানেজমেন্টে অসাধারণ রিকি, আমার জন্যও আস্থা অর্জন করা গুরুত্বপূর্ণ। শুরুতে জয়ের ক্ষেত্রেও তাই হয়েছিল। তাদের সাথেও কথা হয়েছে। তোমাদের ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। আমার মনে হয় ড্রেসিং রুম সব সময় সেরা ছিল। যখন মাঠের বাইরে থাকা হয়, তখন একে অপরকে পিঠে ছুরি মারা সহজ,” তিনি আরও যোগ করেন।
আইয়ার প্রিয়াংশ আর্য (৩৫ বলে ৬২) এবং জশ ইংলিস (৪২ বলে ৭৩) -এর দুর্দান্ত ইনিংসের প্রশংসা করেছেন।
“প্রিয়াংশ যেভাবে শুরু করেছিল তা অসাধারণ ছিল, তরুণ খেলোয়াড়রারা যথেষ্ট নির্ভীক ছিল। তাদের দীর্ঘ প্রস্তুতির প্রভাব এখন মাঠে দেখা যাচ্ছে।”
“ইংলিশই একমাত্র খেলোয়াড় যার পজিশন ক্রমাগত পরিবর্তন হচ্ছে। যেহেতু সে নতুন বল খেলতে ভালোবাসে, তাই আমি চেয়েছিলাম সে আরও বেশি ডেলিভারি খেলুক। এটা অসাধারণ কাজ করেছে। আমরা জানি সে ধ্বংসাত্মক এবং দুর্দান্ত মনোভাবের একজন বড় ম্যাচের খেলোয়াড়,” তিনি বলেন।
গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সকে প্লে-অফে তুলে চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক শ্রেয়াস। এই মরসুমের দুই পক্ষের মতের মিল না হওয়ায় নিলামে তাঁকে কিনে নেয় পঞ্জাব কিংস। সেখানে গিয়েও নিজেকে প্রমান করেছেন তিনি। দলকে প্লে-অফে তুলেছেন। কলকাতায় থাকা কালীন ব্যাট হাতে সেরাটা দিতে না পারলেও পঞ্জাবে সেটা কিন্তু এবার তিনি দেখিয়েছেন। টানা ব্যাটে সাফল্যের পাশাপাশি দলকেও অধিনায়ক হিসেবে সাফল্য এনে দিয়ে নিজেকে প্রমান করেছেন শ্রেয়াস আইয়ার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
