Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএল ২০২৫ কোয়ালিফায়ার ২-এর ম্যাচে মন্থর ওভার রেট বজায় রাখার জন্য পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে পাঁচ উইকেটে দুর্দান্ত জয়ের সঙ্গেই পঞ্জাব কিংস আইপিএল ২০২৫-এর ফাইনালে পৌঁছেছে। তবে আইপিএল আচরণবিধি লঙ্ঘনের কারণে, শ্রেয়াসকে শাস্তি দেওয়া হয়েছে এবং প্লেয়িং ইলেভেনের বাকি সদস্যদের (ইমপ্যাক্ট প্লেয়ার সহ) ৬ লক্ষ টাকা অথবা তাদের নিজ নিজ ম্যাচ ফি-র ২৫ শতাংশ, যেটি কম, হবে সেটা জরিমানা করা হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্যেকেও একই অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়িং ইলেভেনকে ১২ লক্ষ টাকা অথবা তাদের ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ৪১ বলে অপরাজিত ৮৭ রানের অসাধারণ ইনিংসের দাপটে পঞ্জাব কিংস কোয়ালিফায়ার ২-এ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম আসরে নতুন চ্যাম্পিয়ন পাবে পঞ্জাব কিংস। ২০১৪ সালে সর্বশেষ ফাইনাল খেলা পঞ্জাব কিংস মঙ্গলবার, ৩ জুন চারবারের ফাইনালিস্ট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে।

২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জশ ইংলিস (২১ বলে ৩৮), অধিনায়ক আইয়ার এবং নেহাল ওয়াধেরা (২৯ বলে ৪৮) ৭.৫ ওভারে ৮৪ রান যোগ করে দলকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যান।

আইয়ার এক ওভার বাকি থাকতেই কাজটি সম্পন্ন করে দেন। তাঁর ইনিংস সাজানো ছিল আটটি ছক্কায়।

এর আগে, তিলক ভার্মা এবং সূর্যকুমার যাদবের ৪৪ রানের অবদানে মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২০৩ রানে শেষ করে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *