Cart Total Items (0)

Cart

All Sports India
ভিভিএস লক্ষ্মণ

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর পারিবারিক কারণে ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন। তাঁর অনুপস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির তত্ত্বাবধানের দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে গম্ভীরের দেশে ফিরে আসার কারণ জানা না গেলেও এখন জানা যাচ্ছে তাঁর অসুস্থ মায়ের দেখাশোনা করার জন্যই টেস্ট সিরিজের ঠিক আগে ইংল্যান্ড থেকে ফিরে আসতে বাধ্য হন। তিনি কবে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তা এখনও নিশ্চিত নয় সে কারণে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান লক্ষ্মণ, অনূর্ধ্ব-১৯ দলের যুক্তরাজ্য সফরের আগে ইতিমধ্যেই লন্ডনে রয়েছেন। গম্ভীর দলে ফিরে না আসা পর্যন্ত কিংবদন্তি ব্যাটসম্যান প্রস্তুতির তত্ত্বাবধানের দায়িত্ব সামলাবেন। লক্ষণ এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব সামলেছিলেন।

অতীতেও একবার বিদেশ সফর থেকে দেশে ফিরে গিয়েছিলেন গম্ভীর। তখনও বিশেষ পারিবারিক কারণে। তবে এবার এই ভারতীয় দলে একঝাঁক নতুন মুখ, অনভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দলে রবীন্দ্র জাডেজা আর যশপ্রীত বুমরাহ ছাড়া তেমন কো‌নও সিনিয়র নেই। অধিনায়কত্বও সামলাবেন শুভমান গিলের মতো নতুন তারকা। সব মিলে এই দলের পাশে অনেকবেশি দরকার একজন কোচের। সে কারণেই হয়তো তড়িঘড়ি লক্ষ্মণকে দায়িত্ব দেওয়া হচ্ছে।

২০ জুন হেডিংলিতে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে এই আনকোড়া ভারতীয় দল। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলা সহজ কাজ নয়। তা দলের প্রাক্তন তারকারা ভালো ভাবেই জানেন। তবে সেই অভিজ্ঞতা ছাড়াই এবার নামতে হচ্ছে শুভমানদের। এই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অংশ হতে চলেছে। যে কারণে তা খুবই গুরুত্বপূর্ণ।

এই সিরিজে শুভমন গিলকে রোহিতের উত্তরসূরি হিসেবে এগিয়ে দেওয়া হয়েছে এবং ঋষভ পন্থকে তাঁর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের সামনে নিজেদের প্রমাণ করার একটা বড় পরীক্ষা তো থাকবেই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *