Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: এশিয়ার প্রাচীনতম লিগ কলকাতা ফুটবল লিগ ২০২৫-২৬ উৎসর্গ করা হল কিংবদন্তী ফুটবলার, কোচ প্রয়াত প্রদীপ কুমার বন্দোপাধ্যায়কে। দক্ষিণ কলকাতার এক অভিজাত হোটেলে সোমবার আইএফএ এই ঘোষণা করে। এদিনের এই অনুষ্ঠানে পিকে ব্যানার্জীর ছবি সম্বলিত কলকাতা ফুটবল লিগের একটি স্ট্যাম্পও রিলিজ করা হয়। পাশাপাশি ১২৭ তম কলকাতা ফুটবল লিগে প্রথমবার ম্যাসকট হিসেবে বাঙালির চিরকালীন জনপ্রিয় চরিত্র গোপাল ভাঁড়েরও উন্মোচন হল।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, অগ্নি নির্বাপক ও জরুরী পরিষেবা দপ্তরের মন্ত্রী সুজিত বসু, ক্রীড়া দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, ডিরেক্টর জেনারেল অফ পোস্টাল ডিপার্টমেন্ট ডঃ হামিদ জাফর, প্রয়াত কিংবদন্তি ফুটবলার প্রদীপ কুমার বন্দোপাধ্যায়ের কন্যা পিক্সি বন্দোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দোপাধ্যায়, অশোক চন্দ ,মনোরঞ্জন ভট্টাচার্য, অতনু ভট্টাচার্য, প্রশান্ত বন্দোপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস, সন্দীপ নন্দী, লাল কমল ভৌমিক, সঞ্জয় সেন, অলিম্পিয়ান সোমা বিশ্বাস।

এ ছাড়া ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ছিলে‌ন কর্তা দীপঙ্কর চক্রবর্তী, মহমেডান স্পোর্টিংয়ের কার্যকরি সভাপতি মহম্মদ কামারউদ্দিন, সচিব ইশতিয়াক আহমেদ , শ্রাচী স্পোর্টসের চেয়ারম্যান তমাল ঘোষাল, আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখোপাধ্যায়, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি।

২৫ জুন নৈহাটি স্টেডিয়ামে উদ্বোধন হবে এবারের কলকাতা লিগের। এদিন বাংলার ফুটবলের নিয়ামক সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়, সেই অনুষ্ঠানেও থাকবে একাধিক চমক। বিকেল ৫টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধে ৭.১৫ থেকে শুরু এই মরসুমের প্রথম ম্যাচ। ১৯ জুলাই হবে ডার্বি। এবারের কলকাতা লিগে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কথা মেনে ভূমিপুত্র পাঁচ থেকে ছয়ে বাড়ানো হয়েছে। ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘এই মরসুমে বাঙালি ফুটবলার পাঁচ থেকে ছয় হয়েছে, আগামী বছর আরও বাড়বে। পুরো বাঙালি ছেলেদের নিয়ে খেলতে হবে। বিদেশিদের সঙ্গে খেললে নাকি উন্নতি হবে। আমরা এগিয়ে যাবো, আমরা ১২৭-এ পৌঁছে গেছি।’’

এর পাশাপাশি তিনি, রেফারিংয়ের মান উন্নতির আবেদনও জানান। রেফারি অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে আলোচনা করার পরামর্শ দেন তিনিয় কলকাতা লিগ নির্দিষ্ট সময়ে শেষ করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘‘কত কষ্ট করে তারা দল করে যারা মাঠে থাকে তারা জানে। কেউ কেউ স্ত্রীর গয়না বিক্রি করে দল করে।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *