Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: নয় বছর বয়সী দিল্লির আরিত কপিল একটি শীর্ষস্থানীয় অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ‘আর্লি টাইটেলড টিউজডে’ দাবা টুর্নামেন্টে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে প্রায় হারিয়েই দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেই ম্যাচ ড্রয়ে শেষ হয়। সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-৯ জাতীয় চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছিলেন আরিত। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেনকে তার মুভ দিয়ে রীতিমতো চাপে ফেলে দিয়েছিল এই খুদে। কিন্তু সময় ফুরিয়ে যাওয়ায় এবং তার ঘড়িতে মাত্র কয়েক সেকেন্ড বাকি থাকায় এই ভারতীয় তার সুযোগটি কাজে লাগাতে পারেনি এবং ম্যাচ ড্রয়ে শেষ হয়।

আরিত জর্জিয়ায় তাঁর হোটেল থেকে এই ইভেন্টটি খেলেছে, যেখানে সে বর্তমানে অনূর্ধ্ব-১০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পডিয়াম ফিনিশিংয়ের জন্য লড়াই করছে।

আরিত প্রথম দু’টি রাউন্ডে জয় তুলে নিয়েছে এবং বুধবার তার তৃতীয় ম্যাচটি খেলবে।

এদিকে, ভারতের ভি প্রণব ১১ পয়েন্টের মধ্যে ১০ পয়েন্ট নিয়ে ‘আর্লি টাইটেলড টিউজডে’ শিরোপা জিতেছেন।

আমেরিকান গ্র্যান্ডমাস্টার হ্যান্স মোক নিম্যান এবং কার্লসেন দু’জনেই ৯.৫ পয়েন্ট নিয়ে শেষ করেছেন, কিন্তু টাইব্রেকারে নিম্যান দ্বিতীয় স্থান অধিকার করেছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *