অলস্পোর্ট ডেস্ক: প্রতি বছরের মতো জমজমাট উইম্বলডন ২০২৫-আসর। যদিও ইতিমধ্যেই বিদায় হয়ে গিয়েছে ভারতের। একই সময় ইংল্যান্ডে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের সঙ্গে চলছে টেস্ট সিরিজ। তাঁর ফাঁকেই ক্রিকেট মাঠের হিরোরা পৌঁছে গেলেন টেনিসের গ্যালারিতে। নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ, জ্যানিক সিনার, আরিনা সাবালেঙ্কারা টুর্নামেন্টের ফাইনালে পৌঁছানোর জন্য তাদের সেরাটা দিচ্ছেন। উইম্বলডন সবসময়ই সারা বিশ্বের হাজার হাজার ভক্তদের আকর্ষণ করে এবং অনেক ক্রিকেটার এবং ফুটবলারও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে তাদের উপস্থিতির মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন টেনিস বিশ্ব জুড়ে কতটা জনপ্রিয়। বছরের পর বছর ধরে, সচিন তেন্ডুলকর, রোহিত শর্মাও এবং অন্যান্যদের মতো উইম্বলডনের মঞ্চ আলোকিত করেছে। উইম্বলডন ২০২৫-এও তাঁর অন্যথা হয়নি। বিরাট কোহলি থেকে ঋষভ পন্থ, ক্রিকেটের বিরতিতে স্বাদ বদলের জন্য পৌঁছে গিয়েছিলেন উইম্বলডনের আসরে।
সোমবার, বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা টেনিস গ্রেট নোভাক জকোভিচের উইম্বলডন ম্যাচ দেখতে হাজির ছিলেন গ্যালারিতে। দু’জনের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। পরিবারের সঙ্গে বিরাট সপরিবারে তাঁর লন্ডনের বাড়িতে অবসর সময় কাটাচ্ছেন।
অন্যদিকে ঋষভ পন্থ যিনি বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতের হয়ে খেলছেন, তাঁকেও উইম্বলডন ম্যাচ চলাকালীন গ্যালারিতে দেখা গিয়েছে৷ ডোরাকাটা স্যুট এবং টাই পরে পোজ দিয়েছেন উইম্বলডন গ্যালারিতে। শুধু কি ভারতীয়রা, ইংল্যান্ড অধিনায়ক জো রুটকেও দেখা গিয়েছে এখানে।
এছাড়া ক্রিকেট থেকে অবসর নেওয়া ইংল্যান্ডের পেস গ্রেট জেমস অ্যান্ডারসনও উইম্বলডন দেখতে রুটের সঙ্গে হাজির ছিলেন সেখানে। যদিও তাঁদের জন্য এই সুযোগ প্রতি বছরই আসে আর তাঁরা ক্রিকেটের বাইরে বেরিয়ে টেনিস উপভোগ করেন।
তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট ব্রায়ান লারা ছিলেন এই তালিকার সব থেকে বড় চমক। উইম্বলডন ২০২৫-এর ম্যাচে তার উপস্থিতিও লক্ষ্য করা গিয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
