Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার বিসিসিআই জানিয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিন দ্বিতীয় সেশনের খেলার সময় বাঁ হাচের তর্জনীতে আঘাত পেয়ে মাঠ ছেড়ে চলে যাওয়ার পর ভারতের উইকেটরক্ষক ঋষভ পন্থ “মেডিকেল টিমের তত্ত্বাবধানে” রয়েছেন। বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে যে পন্থের জায়গায় ধ্রুব জুরেলকে উইকেটের পিছনে পাঠানো হয়।

“টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক ঋষভ পন্থের বাঁ তর্জনীতে আঘাত লেগেছে। তিনি বর্তমানে মেডিকেল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। ধ্রুব জুরেল বর্তমানে ঋষভের অনুপস্থিতিতে উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন,” বিসিসিআই জানিয়েছে।

চোট লাগার পর মাঠের চিকিৎসায় ভারতের সহ-অধিনায়ক পুরোপুরি সুস্থ না হওয়ায় পন্থের পরিবর্তে জুরেলকে নামাতে বাধ্য হয় টিং ম্যানেজমেন্ট, যিনি তৃতীয় টেস্টের জন্য প্লেয়িং ইলেভেনে নেই।

দ্বিতীয় সেশনের ৩৪তম ওভারে যশপ্রীত বুমরাহের একটি ডেলিভারি থামাতে বাঁ দিকে ডাইভ দিয়েই চোটের কবলে পড়েন তিনি। তাঁকে ব্যথায় রীতিমতো কষ্ট পেতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই মাঠের মধ্যে তাঁর চিকিৎসা শুরু হয়। কিন্তু তাতে খুব একটা কাজ না হওয়া পন্থকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পন্থের চিকিৎসার জন্য কিছুক্ষণ খেলা বন্ধ থাকে, পরে জুড়েলকে নামিয়ে খেলা শুরু করা হয়। তবে বুমরাহের ওভার শেষ করার পরই তিনি মাঠ ছাড়েন।

সাময়িক চিকিৎসা নিয়ে তিনি খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু বোঝা যায় তিনি সেটা পারছিলেন না। তাই চলতি ওভার শেষ হতেই তাঁকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়। তবে দ্বিতীয় দিন তিনি নামতে পারবেন কিনা তা নিয়ে কোনও আপডেট পাওয়া যায়নি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *