Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ভারতের সহ-অধিনায়ক ঋষভ পন্থ এখনও তাঁর আঙুলের চোট থেকে সেরে ওঠেননি এবং তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংসের বাকি সময় উইকেটরক্ষক হিসেবে তাঁকে মাঠে দেখা যাবে না। বৃহস্পতিবার ইংল্যান্ড ইনিংসের ৩৪তম ওভারে যশপ্রীত বুমরাহর বলে লেগ-সাইডে বল আটকাতে যাওয়ার সময় পন্থ তাঁর বাঁ তর্জনীতে চোট পান। পন্থ ব্যথায় কষ্ট পাচ্ছিলেন কিন্তু ওভারের শেষ পর্যন্ত তাঁর কিপিংয়ের দায়িত্ব পালন করেন এবং তার পর ধ্রুব জুরেলের হাতে সেই দায়িত্ব তুলে দেন। “ঋষভ পন্থ এখনও তাঁর বাঁ তর্জনীর আঘাত থেকে সেরে ওঠেননি। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁর অবস্থার পর্যবেক্ষণ করছে। ধ্রুব জুরেল দ্বিতীয় দিনেও উইকেটরক্ষক হিসেবে কাজ চালিয়ে যাবেন,” বিসিসিআই তার মিডিয়া রিলিজে জানিয়েছে।

পন্থ এদিন কিছু রুটিন অনুশীলন করেন কিন্তু কখনও পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ করেননি এবং এটা স্পষ্ট ছিল যে তিনি দ্বিতীয় দিনে মাঠে নামবেন না।

প্রথম দিনের শেষে, বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে যে পন্থের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে সেই সময় তাঁর জায়গায় উইকেটের পিছনে ধ্রুব জুরেলকে দেখা যাবে।

“টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক ঋষভ পন্থের বাঁ তর্জনীতে চোট লেগেছে। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। ধ্রুব জুরেল বর্তমানে ঋষভেপ অনুপস্থিতিতে উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন,” বিসিসিআই জানিয়েছে।

বৃহস্পতিবার মাঠের মধ্যের চিকিৎসায় ভারতের সহ-অধিনায়ক যথেষ্ট সুস্থ হতে না পারায়, পন্থের পরিবর্তে জুরেলকে নামানো হয়েছিল, যিনি তৃতীয় টেস্টের জন্য প্লেয়িং ইলেভেনে ছিলেন না।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *