Cart Total Items (0)

Cart

All Sports India
আইএসএল

‌অলস্পোর্ট ডেস্ক:‌ অনেকদিন ধরেই কথাটা ঘুরপাক খাচ্ছিল ভারতীয় ফুটবল মহলে। নতুন মরশুমে আইএসএলের ভবিষ্যত কী?‌ আদৌ কী হবে?‌ হলে কবে শুরু হবে?‌ ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে মাস্টার রাইটস এগ্রিমেন্টের (‌এমআরএ)‌ নতুন রূপ কী দাঁড়াবে সুপ্রিম কোর্টের রায়ের পর?‌ সেই প্রশ্নের উত্তর এখনও জানা না থাকায়, আইএসএল পরিচালন সমিতি এফএসডিএল চিঠি দিয়ে অংশগ্রহণকারী সব ক্লাবকে জানিয়ে দিল, ফেডারেশনের সঙ্গে এমআরএ নিয়ে কোনও স্বচ্ছ বা স্পষ্ট ধারনা না থাকায়, তারা এই মুহূর্তে ২০২৫-‌২৬ আইএসএল করতে অপারগ। এফএসডিএলের এই সিদ্ধান্তে নতুন মরশুমে আইএসএল ঘিরে ঘোরতর অনিশ্চয়তা তৈরি হল।

এই জট তৈরির পিছনে বড় কারণ, গোটা বিষয়টা সুপ্রিম কোর্টে রায়ের ওপর নির্ভরশীল থাকায়। সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল, ফেডারেশনের বর্তমান কার্যকরী কমিটির বড় কোনও সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা আর থাকছে না। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দ্রুত গড়তে হবে। তারাই পরবর্তী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে। এছাড়া সুপ্রিম কোর্টের ওপরই ভার রয়েছে ফেডারেশনের সংশোধিত সংবিধান তৈরি করে দেওয়ার। সেটা হওয়ার পর দেশের এক নম্বর লিগ কোনটা হবে, আইলিগ, না আইএসএল, তা নিয়ে একটা সংশয় থাকছে।

ক্লাবগুলোকে দেওয়া চিঠিতে এফএসডিএল লিখেছে, সকলেই জানে ফেডারেশন ও এফএসডিএলের মধ্যে এমআরএর বিষয়টি চলতি বছরের ৮ ডিসেম্বর শেষ ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে। সেপ্টেম্বরের ২৫ থেকে এপ্রিলের ২৬ সাল পর্যন্ত আইএসএল চলার সময়সীমা। ৮ ডিসেম্বর চুক্তির মেয়াদ যখন শেষ হচ্ছে, তখন আইএসএলের এক তৃতীয়াংশও শেষ হবে না। এই সমস্যার কথা, অনেকদিন আগে ফেডারেশনের গোচরে আনলেও, তারা এনিয়ে কোনও আলোকপাত করতে পারেনি। ফলে এমন অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে এফএসডিএলের পক্ষে আইএসএল আয়োজনের পরিকল্পনা করা বা এগোন কঠিন। তাই এমআরএ নিয়ে কোনও স্পষ্ট ধারনা না পাওয়া পর্যন্ত, তারা আইএসএল আয়োজনের ভাবনা স্থগিত রাখছে। তাদের এই বক্তব্যকে যেন সিরিয়াসলি নেওয়া হয়। ক্লাবদের স্বার্থেই তারা নিজেদের মনোভাব ও সিদ্ধান্ত আগে থেকেই জানিয়ে দিল, যাতে সেইমত ক্লাবগুলো নিজেদের প্ল্যানিং করতে পারে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *