Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে চিনের লিয়াং ওয়েই কেং এবং ওয়াং চ্যাংয়ের কাছে হেরে জাপান সুপার ৭৫০ টুর্নামেন্ট থেকে ভারতের শীর্ষ পুরুষ ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি ছিটকে গেলেন। প্রাক্তন বিশ্ব এক নম্বর জুটির লড়াইয়ে, ভারতীয়রা পঞ্চম বাছাই চিনা জুটির বিরুদ্ধে ৪৪ মিনিটের লড়াইয়ে ২২-২৪, ১৪-২১ ব্যবধানে হেরে যান। এই ফলাফল, প্যারিস অলিম্পিকের রৌপ্যপদক বিজয়ী ওয়েই কেং এবং ওয়াং চ্যাং ভারতীয়দের বিরুদ্ধে তাদের হেড-টু-হেড রেকর্ড ৭-২ এ নিয়ে গেলেন।

মন্থর শুরুর পর, সাত্ত্বিক এবং চিরাগ প্রথম খেলায় ১৮-১৪ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন। যার ফলে প্রাথমিকভাবে ভারতীয় জুটিকে দেখে ভালো লড়াইয়ের প্রত্যাশাই করা হয়েছিল, কিন্তু চিনা জুটির দুরন্ত লড়াই দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা ভারতীয় জুটিকে ক্রমশ পিছিয়ে দিতে থাকে এবং সেখা‌ন থেকে আর ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতা সম্ভব হয়নি তাঁদের পক্ষে।

দ্বিতীয় সেটেও সেই ছন্দ ধরে রাখে, বিশ্বের ছয় নম্বর জুটি এবং ম্যাচের উপর তাদের আধিপত্য বজায় রেখেই জয় তুলে নেয়। ভারতীয়রা আক্রমণ এবং প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই ব্যর্থ, ওয়েই কেং এবং ওয়াং চ্যাংয়ের বিরুদ্ধে টানা চতুর্থ পরাজয়ের মুখোমুখি হলেন সাত্ত্বিক-চিরাগ জুটি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *