Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ তৃতীয় টেস্টে লড়েও ইংল্যান্ডের বিরুদ্ধে হার বাঁচাতে না পারায় সিরিজে ১-‌২ ফলে পিছিয়ে ভারতীয় ক্রিকেট দল। ওল্ড ট্রাফোর্ড টেস্টে হার মানেই সিরিজ হাতছাড়া হওয়া। এমন একটা পরিস্থিতিতে একধিক সমস্যায় ভুগছে ভারতীয় ক্রিকেট দল। ব্যাটিংয়ের ৩ নম্বর জায়গায় একজন ধারবাহিক ব্যাটারের খোঁজ এখনও মেলেনি।

প্রথম টেস্টে টিম ম্যানেজমেন্ট সাই সুদর্শনকে ৩ নম্বরে খেলিয়ে করুণ নায়ারকে ৬ নম্বরে রেখেছিল। দ্বিতীয় টেস্টে একজন ইউটিলি অলরাউন্ডারকে খেলার সুযোগ করে দিতে এঁদের মধ্যে একজনকে বাদ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। নায়ার ৩ নম্বরে শুরুটা ভাল করলেও, বড় রান করতে পারেননি। তাঁর শট খেলায় মাঝেমধ্যে দৃষ্টিনন্দন ঝলক থাকলেও, নড়ূবড়ে ভাবটা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি। নায়ারকে খেলানো নিয়ে দ্বিধা সেকারণে রয়েছে। তবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল বক্তব্যে উঠে এসেছে, তিনি একটা নির্দিষ্ট প্রথম একাদশেই ভরসা রাখছেন। বোলিং লাইন আপে একজন ফাস্ট বোলারকে বদল করে। কোনও অধিনায়কই তাঁর দলের ব্যাটিং লাইন আপে অতিরিক্ত বদল পছন্দ করেন না।

ইংল্যান্ডের বেস্ট ব্যাটিং কন্ডিশনে ৩ নম্বর স্পটের অবদান ৬ ইনিংসে মাত্র ১৩১ রান। এটা ভাবাচ্ছে। বিশেষ করে যেভাবে তৃতীয় টেস্টের চতুর্থ দিনের শেষে করুণ নায়ারের আউট ম্যাচটা ইংল্যান্ডের পক্ষে ঘুরিয়ে দেয়স সেই বিষয়টা। তবে বেকেনহামে দলের অনুশীলনের পর ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ রায়ান টেন দুশকাটের প্রতিক্রিয়া, ‘‌ মনে করি নায়ারের ব্যাটিং ছন্দ ভাল। কিন্তু ৩ নম্বর স্পটে থেকে আরও বেশি রান আশা করি। একইসঙ্গে আমাদের ফোকাস গোটা দলের পারফরমেন্সের দিকে থাকা উচিত। বিগত ৩ টেস্ট কোন কোন জায়গায় আমরা ভাল ছিলাম, আর কোন কোন ভুলে ম্যাচ হাতছাড়া হয়েছে।’‌

এখন দেখার চতুর্থ টেস্টে করুণ নায়ারকে খেলানোর ঝুঁকি নেন কিনা দলের নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট। সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে হবে তাঁদের গভীরভাবে। প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে কেউ কেউ যখন নায়ারের ওপর ভরসা রাখার পক্ষপাতী, তখন কেউ কেউ বদলের রাস্তায় হাঁটতে চান সুদর্শনকে ওই জায়গায় খেলার সুযোগ দিয়ে দেখতে।

আগামী সপ্তাহে ইংল্যান্ডের আবহাওয়ায় মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বোলাররা বাড়তি সুবিধা পেতে পারেন, এই কন্ডিশনে। এখনও পর্যন্ত শেষ টেস্টের চতুর্থ ইনিংস ছাড়া ভারতীয় ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়নি। সেখানে বোলিং বিভাগের শক্তি বাড়াতে যশপ্রীত বুমরাকে বাকি দুই স্টেস্টে খেলানোর ওপর জোর দিচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ অনিল কুম্বলে। এর আগে দলের প্রধান নির্বাচক অজিত আগারকার ও বর্তমান চিফ কোচ গৌতম গম্ভীর জানিয়েই দেন, বুমরা ৫ টেস্টের মধ্যে ৩টিতে খেলাবেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে। সেটা মাথায় রেখে কুম্বলের বক্তব্য, ‘‌ এখনকার পরিস্থিতি অনুযায়ী বুমরাকে দলে দরকার, বাকি দু’‌টেস্টেই। টেস্টের মাঝে লম্বা গ্যাপ থাকায় যথেষ্ট বিশ্রাম পাচ্ছে বুমরা।’‌ পেসার আর্শদীপ সিংয়ের হাতে চোট লাগার পর বুমরাকে খেলানোটা আরও জরুরি হয়ে পড়েছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *