মুনাল চট্টোপাধ্যায়: অলস্পোর্টের খবরেই সিলমোহর পড়ল। বলা হয়েছিল খালিদ জামিলের ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দলের চিফ কোচ হওয়া শুধু সময়ের অপেক্ষা। শুক্রবার টেকিকাল কমিটির সুপারশি মেনে ভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী সমিটি খালিদ জামিলকে কোচ হিসেবে নিয়োগ করল।
ফেডারেশন সভাপতি কল্যান চৌবে, সহ সভাপতি এনএ হ্যারিস, কোষাধ্যক্ষ কিপা অজয়, টেকনিকাল ও কার্যকরী কমিটির সদস্য, ফেডারেশেনের অ্যাডভাইসারি বোর্ডে থাকা দুই বর্ষীয়ান কোচ বিমল ঘোষ ও আর্মান্দো কোলাসো, ন্যাশানাল টিম ডিরেক্টার সুব্রত পাল বাছাই করা শেষ তিনজন কোচের মধ্যে খালিদকেই বেছে নেন সর্বসম্মত ভাবে। বাছাই তালিকায় আর ছিলেন স্টিফেন কনস্টাইন ও স্টেফান টারকোভিচ।
বিমল ঘোষ ও আর্মান্দো কোলাসো আগেই ফেডারেশনকে সুনীলদের জন্য ভারতীয় কোচ নিয়োগের ওপর জোর দেন। তাঁদের বক্তব্য ছিল, তাঁদেরও একসময় ভারতীয় দলের সঙ্গে কোচ করার অভিজ্ঞতা ছিল না। কিন্তু তাঁরা প্রথমবার কোচিং করার সুযোগ পেয়েছিলেন। তাহলে খালিদকে দায়িত্ব দিতে অসুবিধা কোথায়? টেকনিকাল কমিটির চেয়ারম্যান আইএম বিজয়নও ব্যাট ধরেন খালিদের পক্ষে। তাঁর যুক্তি, অতীতে সুখবিন্দার সিং ও নঈমুদ্দিনের কোচিংয়ে ভারত ভাল ফল করেছিল, ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটিয়েছিল। সুতরাং খালিদকে দায়িত্ব দেওয়া হোক। এরপর আর আইএসএলে জামশেদপুর এফসির কোচের দায়িত্বে থাকা ফেডারেশনের বিচারে পরপর দু’বার সেরা কোচের স্বীকৃতি পাওয়া খালিদকে কোচ করতে দ্বিধা করেনি ফেডারেশন।
আগস্ট-সেপ্টেম্বরে কাফা নেশনস কাপে খেলবে ভারতীয় সিনিয়র ফুটবল দল। জাতীয় কোচের ভূমিকায় খালিদের এই টু্র্নামেন্টেই হবে প্রথম কঠিন পরীক্ষা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
