Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ আভাসটা আগেই মিলেছিল। সেটা নিজেই আরও স্পষ্ট করে জানালেন সৌরভ গাঙ্গুলি। সোমবার সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক শেষে বেরুনোর মুখে প্রচারমাধ্যমকে সৌরভ জানান, তিনি সিএবি সভাপতি পদে লড়বেন। সিএবির বার্ষিক সাধারন সভার আগে সভাপতি পদে মনোয়ন জমা দেবেন। এর আগে ২০১৫-‌১৯ সিএবি সভাপতি পদে ছিলেন সৌরভ।

তিনবছর আগে সিএবির সভাপতি পদে সৌরভের দাঁড়ানো নিয়ে জল্পনা তুঙ্গে ছিলেন। কিন্তু দাদা স্নেহাশিস গাঙ্গুলির সঙ্গে কোনও সংঘাতে না গিয়ে তাঁকে সভাপতি পদে বসার সুযোগ করে দিতে লড়াই থেকে সরে দাঁড়ান সৌরভ। এবার বর্তমান সভাপতি পদে স্নেহাশিসের আর ওই পদে থাকার সুযোগ নেই, লোধা কমিটির নিয়ম মেনে। তাই ধরেই নেওয়া যায়, সৌরভ সভাপতি পদে মনোনয়ন জমা দিলে, তাঁর সঙ্গে লড়াইয়ের ময়দানে সিএবির আর কেউ যাবেন না। সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সিএবির নির্বাচনে সৌরভের সভাপতি হওয়া শুধু সময়ের অপেক্ষা।

সৌরভ এর আগে বিসিসিআই সভাপতি পদে সামলেছেন ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত। আশা করা যায়, সৌরভ আবার সিএবি পদে বসলে ক্রিকেট সংস্থার বর্তমান কতিপয় কর্তার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সঙ্গে স্বচ্ছ প্রশাসনে অগ্রণী ভূমিকা নেবেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *