Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরুর একদিন আগে মঙ্গলবার নেট সেশনের সময় অধিনায়ক রোহিত শর্মা তাঁর বুড়ো আঙুলে চোট পান। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে টিম ইন্ডিয়ার শিবিরেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোহিত চোট পাওয়ার সঙ্গে সঙ্গেই নেট সেশন ছেড়ে বের হয়ে যান।

মঙ্গলবার কেনিংটন ওভালে ভারতীয় দলের ঐচ্ছিক নেট সেশন চলাকালীন রোহিত থ্রোডাউন নিচ্ছিলেন। সেই সময়ে তিনি তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান। যদিও সেই চোট খুব বড় কিছু বলে মনে হচ্ছে না। তবে চোট যাই হোক না কেন, তিনি কোনও ঝুঁকি নেননি। প্রশিক্ষণ ছেড়ে তিনি উঠে যান। এর পর অবশ্য রোহিত ম্যাচের আগের সংবাদিক সম্মেলনেও যোগ দিয়েছিলেন।

ডব্লিউটিসি ফাইনাল হবে টেস্ট অধিনায়ক হিসেবে রোহিতের কেরিয়ারে সবচেয়ে বড় পরীক্ষা। ২০২২ সালের জানুয়ারিতে বিরাট কোহলি টেস্ট থেকে অধিনায়ক হিসেবে সরে দাঁড়ালে, পুরো দলের ভার রোহিতের কাঁধে এসে পড়ে। নির্বাচকেরা অধিনায়র হিসেবে রোহিতকেই বেছে নেন। তার পর থেকে রোহিত ছ’টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। যদিও সবগুলো ঘরের মাঠে। তবে গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ভেস্তে যাওয়া একমাত্র টেস্টে দলকে নেতৃত্ব দেবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু কোভিড-১৯-এর কারণে তিনি সুযোগটি হাতছাড়া করেন। এবং পরে বুড়ো আঙুলের আঘাতের কারণে বাংলাদেশে টেস্ট সিরিজও মিস করেছিলেন।

রোহিত যদি মঙ্গলবার খেলেন, তা হলে ২০১৩ সালে এই ফর্ম্যাটে অভিষেক হওয়ার পর থেকে এটি রোহিতের ইংল্যান্ডে সপ্তম টেস্ট হবে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত রোহিতের নেতৃত্বে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল। আইসিসি ট্রফি জিততে সে বার রোহিত সুযোগ নষ্ট করলেও, এ বার অধিনায়ক হিসেবে তিনি প্রথম আইসিসি ট্রফি জিততে মুখিয়ে রয়েছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *