Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ক্রিকেটের ইতিহাসে বেশ কিছু পিচ আক্রমণকারী দল দেখা গিয়েছে, কিন্তু দ্য হান্ড্রেড ওপেনারের একজন অনামন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন যিনি দর্শক, খেলোয়াড় এবং ধারাভাষ্যকারদের নিজের উপস্থিতিতে রীতিমতো মুগ্ধ করলেন। লন্ডন স্পিরিট এবং ওভাল ইনভিন্সিবলসের মধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে, একটি শিয়াল আইকনিক লর্ডস মাঠে ঢুকে পড়ে এবং মাঠ জুড়ে তার দৌঁড় ছিল দেখার মতো। রীতিমতো যেন উসেইন বোল্ট ছুটছেন তাঁর ট্র্যাকে।

ঘটনাটি ঘটে যখন ইনভিন্সিবলস জয়ের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছিল এবং স্পিরিট পেসার ড্যানিয়েল ওরাল বল করার জন্য প্রস্তুত ছিলেন। শিয়ালের মাঠ জুড়ে দৌঁড়ে খেলা থমকে গেলেও ধারাভাষ্য কিন্তু থামেনি। ইয়ন মর্গান এবং স্টুয়ার্ট ব্রড রীতিমতো উচ্ছ্বসিত হয়ে শিয়ালের দৌঁনের ধারাভাষ্য দিয়ে গেলেন। যাঁরা তার প্রতিটি স্টেপের বিবরণ দিচ্ছিলেন আর সে কীভাবে মাঠ থেকে বেরিয়ে যেতে পারে সেই কথা ভাবছিলেন।

সৌভাগ্যক্রমে, শেষ পর্যন্ত অনেক দৌঁড় ঝাপের পর শিয়ালটি মাঠ থেকে বেরতে সক্ষম হয় এবং তা দেখে লর্ডসের গ্যালারিতে বসে থাকা দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। নিচে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন:

দ্য হান্ড্রেড ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওভাল ইনভিন্সিবলস লন্ডন স্পিরিটের বিরুদ্ধে একটি সহজ জয় নিশ্চিত করে। টস জিতেছিলেন কেন উইলিয়ামসন এবং স্পিরিট অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *