Cart Total Items (0)

Cart

All Sports

‌অলস্পোর্ট ডেস্ক:‌ হাতে আর বেশি সময়। ১৩ আগস্ট ওমানের আল সিব ক্লাবের মুখোমুখি হবে এফসি গোয়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-‌র প্লেঅফ ম্যাচে। জিতলে এএফসি চ্যালেঞ্জ লিগ টায়ার টু-‌র মূল পর্বে খেলার সুযোগ পাবে। হারলে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলা সুযোগ খোলা থাকছে। স্বাভাবিকভাবেই তাই সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়ার কোচ মানোলো মারকোয়েজ তাঁর দল গোছানোর কাজটা সেরে ফেলায় জোর দিয়েছেন।

ভারতীয় ফুটবল দলের কোচের পদ থেকে অব্যহতি নেওয়ার পর মানোলোর ফোকাস এখন শুধুই এফসি গোয়ায়। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু প্লেঅফে খেলতে হবে বলেই মানোলোর দল ডুরান্ডে অংশ নেয়নি। বরং পুরো দল নিয়েই এই সময় প্রস্তুতি সারছেন গোয়া কোচ। তাঁর দলে দেজান ড্রাজিচ, বোরা হেরেরা, ইকের গরোচেনা ছিলেনই। আরও তিন বিদেশি ডেভিড টিমোর, পল মোরেনো, জেভিয়ার সিভেরিওকে নিয়ে দল আরও শক্তিশালী করেছেন মানোলো।

ভারতীয় দলকে ডুবিয়ে এলেও এফসি গোয়ায় বেশ সফল মানোলো। গত মরশুমে সুপার কাপ জিতেছেন। এবারও আত্মবিশ্বাসী। নতুন মরশুম শুরুর আগে মানোলোর প্রতিক্রিয়া, তৃতীয় মরশুমে জন্য এফসি গোয়ার কোচের দায়িত্ব থাকতে পেরে খুশি। এই দলটা তাঁর কাছে একটা পরিবারের মতো হয়ে গেছে। তাঁর বিশ্বাস, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-‌র প্লেঅফ ম্যাচে আল সিবকে হারানোর ক্ষমতা রাখে তাঁর ফুটবলাররা। সন্দেশ ঝিঙ্গান, উদান্তা সিং, মহম্মদ ইয়াসেরের মতো ভারতীয় দলে খেলা ফুটবলাররাও প্রবল আশাবাদী নতুন মরশুম নিয়ে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *