Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৫ মরসুমের এক প্রতারকের খপ্পরে পড়ে বিরাট কোহলির নম্বর প্রায় তাকে দিয়েই দিয়েছিলেন বলে জানিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে অশ্বিন স্মৃতিচারণ করেছেন যে কীভাবে একজন তাঁকে নিউজিল্যান্ড এবং সিএসকে তারকা ডেভন কনওয়ে বলে টেক্সট করেছিলেন।

অশ্বিন জানিয়েছেন যে কীভাবে তিনি চেন্নাইয়ের সতীর্থ ভেবে সেই নম্বরে চ্যাট করে গিয়েছেন এবং ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানিয়েছিলেন। তবে, যখন সে অশ্বিনকে খেলোয়াড়দের নম্বর জিজ্ঞাসা করতে শুরু করে, তখনই তাঁর সন্দেহ হয়।

“আইপিএল শেষ হওয়ার পর, একজন আমাকে ডেভন কনওয়ে বলে মেসেজ করে, ‘হাই বন্ধু, কেমন আছো?’ এবং আমিও উত্তর দিয়েছিলাম, ‘আমরা যোগাযোগ রাখব। তুমি এমএলসি খেলছো; আমি খেলা দেখব।’ তারপর সে জিজ্ঞাসা করল, ‘আমি বিরাট কোহলির নম্বর হারিয়ে ফেলেছি, তুমি কি এটা শেয়ার করতে পারো?’ আমি ভাবলাম, সে বিরাটের নম্বর কেন চাইছে? আমি ভাবলাম আমার তাকে জিজ্ঞাসা করা উচিত, কিন্তু আমি চাইনি ডেভন কনওয়ে ভুল বুঝুক। তারপর আমি বিরাট কোহলির কার্ডটি তুলে তাকে আলাদা একটি নম্বর দিয়েছিলাম,” অশ্বিন তার ইউটিউব চ্যানেলে বলেন।

“আমি এটি শেয়ার করার পর, সে উত্তর দিল, ‘আমি আরও কয়েকটি নম্বর হারিয়ে ফেলেছি।’ আমি জিজ্ঞাসা করলাম কার নম্বর, এবং সে উত্তর দিল, ‘রোহিত শর্মা এবং এমএস ধোনি।’ আমার সন্দেহ হয়েছিল এবং আমি ভেবেছিলাম কেউ মজা করছে,” অশ্বিন আরও যোগ করেন।

তারপর দাবা বোর্ডের একজন গ্র্যান্ডমাস্টারের মতো, অশ্বিন একটি অভিজাত চাল চালে। সে কনওয়েকে পাল্টা প্রশ্ন করে এবং তাকে আইপিএল মরসুমে কনওয়েকে দেওয়া ব্যাট সম্পর্কে জিজ্ঞাসা করে। আর ঠিক তখনই সেই প্রতারক অশ্বিনের জালে ধরা পড়ে যায়।

“আমি তখন তাকে একটা প্রশ্ন করলাম, ‘আমি এই বছর তোমাকে একটা ব্যাট দিয়েছিলাম, ব্যাটটা কেমন?’ সে বলল ব্যাটটা অসাধারণ, কিন্তু আমি তাকে কোনও ব্যাটও দেইনি। সে মিথ্যা বলেছে, এবং আমি তাকে সঙ্গে সঙ্গে ব্লক করে দিয়েছি। লোকটি একটা সুযোগ নিয়েছে। আমি সিএসকে গ্রুপে ফিরে গিয়ে ডেভন কনওয়ের নম্বর চেক করেছি, কিন্তু সেটা একই ছিল না। অন্তত আমার বুদ্ধি ছিল বিরাটের ডুপ্লিকেট কার্ড পাঠানোর। এটা অস্ট্রেলিয়ায় তার হোয়াটসঅ্যাপ নম্বর ছিল,” তিনি উপসংহারে বললেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *