Cart Total Items (0)

Cart

All Sports
এআইএফএফ

অলস্পোর্ট ডেস্ক:‌ সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছিল মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন(‌ এআইএফএফ)‌ ও ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডকে (‌এফএসডিএল)‌ মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে আলোচনায় দ্রুত বসে ভারতীয় ফুটবল ঘিরে অচলাবস্থা কাটাতে। দ্রুত আলোচনার মাধ্যমে বেরিয়ে আসা সমাধানসূত্র ২৮ আগস্ট পরবর্তী শুনানির সময় সুপ্রিম কোর্টে পেশ করার নির্দেশ দিয়েছিলেন দুই বিচারপতি পিএস নরসিমা ও জয়মাল্য বাগচীর বেঞ্চ। সেইমতো সোমবার আলোচনায় বসেছিলেন ফেডারেশনের শীর্ষ কর্তারা ও এফএসডিএলের প্রতিনিধি দল। সেই আলোচনা ইতিবাচক বলে এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে এআইএফএফ।

ফেডারেশনের তরফে বৈঠকে হাজির ছিলেন সভাপতি কল্যান চৌবে, সত্যনারায়ণ ও এনএ হ্যারিস। ফেডারেশনের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনমূলক আলোচনা হয়েছে। দু’‌পক্ষ একটা সন্তোষজনক সমাধানের পথে হাঁটতে রাজি হয়েছে। একটি সমঝোতাপূর্ণ প্রস্তাব সামনে এসেছে ভারতীয় ফুটবলের উন্নতি ও অগ্রগতির স্বার্থে। এই যুগ্ম প্রস্তাবটি ২৮ আগস্ট সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরা হবে। দু’‌পক্ষই এর বেশি কিছু বলতে নারাজ বিষয়টি বিচারাধীন বলে।

তবে আশা করা যায়, যেধরনের আলোচনা হয়েছে, তাতে অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে আইএসএল খেলা আরম্ভ হতে পারে। এপ্রিলের মধ্যে আইএসএল শেষ করার ভাবনা থাকবে। তার জন্য পুরোন এমআরএর ওপর ভিত্তি করে একটা সাময়িক চুক্তিতে যেতে চাইছে দু’‌পক্ষই দীর্ঘমেয়াদী মাস্টার রাইটস এগ্রিমেন্টের কথা আপাতত মাথায় না রেখে। সেটা নিয়ে পরে বসা যেতেই পারে সুপ্রিম কোর্টের চুড়ান্ত এলে, নয়া সংশোধিত সংবিধান ও নির্বাচনের মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠন হলে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *