Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ সৌরভ গাঙ্গুলির বায়োপিকের কাজ শুরু করে দিল ‘‌লাভ’‌ ফিল্মসের ডিরেটার্স টিম। ইডেন গার্ডনসে মঙ্গলবার একদফা রেইকি সেরেছেন বায়োপিকের পরিচালক বিক্রম আদিত্য মাতোয়ানি, দুই প্রযোজক অঙ্কুর গর্গ সহ প্রোডাকশন টিমের সদস্যরা। বুধবার তাঁরা গেলেন সৌরভ গাঙ্গুলির বেহালার বাড়িতে রেইকি করতে। সেখানে পরিবারের অনেকের সঙ্গেই কথা বলেন তাঁরা।

ইডেন গার্ডনস ঘুরে দেখার সময় ডিরেক্টার্স ও প্রোডাকশন টিমের সঙ্গে ছিলেন সৌরভের বন্ধু সঞ্জয়। মাঠ থেকে ক্লাব হাউস, সাজঘর, সৌরভের স্মারকে সাজানো সামগ্রী খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তাঁরা। সিএবি কর্তাদের সঙ্গেও কথা বলেন। এর আগে ইংল্যান্ডে গিয়ে একদফা রেইকি সেরে এসেছে দলটি। পরে বিশ্বের বিভিন্ন জায়গায় দলটি যাবে শুটিংয়ের স্বার্থে। ইডেন গার্ডনস ছাড়াও কলকাতায় সৌরভের যেখানে ক্রিকেটের হাতেখড়ি, সেই এরিয়ান ক্লাবের গ্যালারির নীচে দুঃখীরাম ক্রিকেট কোচিং সেন্টার পরিদর্শন করেন সকলে। সৌরভের বায়োপিকে এই অ্যাকাদেমি বিশেষ গুরুত্ব পাবে। সৌরভের সঙ্গেও দলের সদস্যরা কথা বলেছেন নানা তথ্য জানতে। ইতিমধ্যেই সিনেমা তৈরিতে গবেষক টিম বিস্তারিতভাবে কাজ সেরেছে।

সৌরভের ভুমিকায় অভিনয় করবেন রাজকুমার রাও। সৌরভের সঙ্গে তাঁর সামনাসামনি দেখা করার কথা পুজোর মাঝে কোনও একটা সময়। সৌরভের হালচাল বুঝে নেওয়া জন্য। ইতিমধ্যেই বাঁহাতি ব্যাটার সৌরভের ব্যাটিং স্টাইল রপ্ত করতে রাজকুমার রাও আলাদাভাবে প্রশিক্ষণ নিচ্ছেন। তবে বায়োপিকের শুটিং শুরু হতে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস হতে পারে। কারণ ব্যক্তিগত কারণে রাজকুমার রাও শুটিংয়ের জন্য সময় দিতে পারবেন না।

সিনেমার স্ক্রিট তৈরির কাজ আগেই সম্পন্ন হয়েছে। বাজেট প্রায় আড়াইশো কোটি টাকা। সিনেমায় সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলির ভূমিকায় কে অভিনয় করবেন, সেটা এখনও ঠিক হয়নি। শোনা যাচ্ছে বাঙালি কোনও অভিনেত্রীকে ওই ভূমিকায় দেখা যেতে পারে।

বায়োপিকে থাকবে সৌরভের জীবনের অনেক চমকপ্রদ ঘটনা, সাফল্যের গল্প। জীবনের শুরু থেকে কাম ব্যাক। বলা যেতে তার মাঝে সবচেয়ে নজর কাড়া ঘটনার কথা নিশ্চয়ই বায়োপিকে রাখবেন পরিচালকরা। ২০০২ সালের ১৩ জুলাই ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট ফাইনালে লর্ডসের ব্যালকনিতে মাথার ওপর নিজের গায়ের ভারতীয় দলের জার্সি খুলে সৌরভের বনবন করে ঘোরানোর দৃশ্যটি স্থান না পেলে ছবিটা পূর্ণতা পাবে না। আশা করা যায় ২০২৬য়ের ডিসেম্বরে, নইলে ২০২৭ বিশ্বকাপ ক্রিকেট শুরুর আগে সিনেমাটি দেশে ও বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *