অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার এশিয়া কাপ ২০২৫ শুরু হওয়ার আগে প্রথাগত সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগা অন্য ছয় অধিনায়কের সঙ্গে স্পটলাইট ভাগ করে নিয়েছিলেন। এক বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেও ভারত টুর্নামেন্টে ‘আউটরাইট ফেভারিট’ হিসেবে রয়ে গিয়েছে। যখন সূর্যকুমার এবং সলমনকে ভারতের ফেভারিট হওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, সূর্যকুমারের উত্তরে ছিল একরাশ মজা। সূর্যকুমার সবাইকে হতবাক করে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “কিসনে বোলা (কে বলেছে)?”।
“‘কিসনে বোলা? ম্যায়নে তো সুনা নেহি। (আমি তো শুনিনি)। ঠিক আছে, যদি আপনার প্রস্তুতি দুর্দান্ত হয় তবে আপনি যখন মাঠে নামবেন তখন আপনি অবশ্যই আত্মবিশ্বাসী। হ্যাঁ, আমরা অনেকদিন পরে খেলতে নামছি তবে আমরা ৩-৪ দিন আগে থেকেই পৌঁছে গিয়েছিলাম। আমরা একসঙ্গে একটি দল হিসাবে খুব ভাল সময় কাটিয়েছি। সত্যিই এই টুর্নামেন্টের জন্য অপেক্ষা করছি,” সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সূর্যকুমার বলেন।
যখন পাকিস্তান অধিনায়ক সলমনকে তাঁর উপলব্ধি সম্পর্কে তাঁর মতামত জানাতে বলা হয়, তখন তিনি বলেছিলেন যে খেলার প্রকৃতির কারণে টি-টোয়েন্টিতে কোনও দলই ‘ফেভারিট’ নয়।
সলমন বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে আমি মনে করি না যে কেউই ফেভারিট। একটি নির্দিষ্ট দিনে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে। এটি একটি দ্রুত গতির খেলা। কয়েক ওভার খেলাকে বদলে দিতে পারে,” সলমন বলেন।
“আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ আমাদের জন্য এশিয়া কাপের প্রস্তুতি ছিল। আমাদের সেই টুর্নামেন্ট জিততে হয়েছিল। আমরা যদি এটি না জিততাম, তবে আমাদের এখানে এসে এশিয়া কাপ জিততে হতো,” বলেন সলমন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
